বিসিসিআই পদাধিকারীদের লক্ষ্মীলাভ, দেশ-বিদেশের সফরে বিলাসবহুল জীবনযাপনের বন্দোবস্ত

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এবার আধিকারিকদের আরও বিলাসবহুল বন্দোবস্তের ব্যবস্থা করল। যা চূড়ান্ত হলো বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। দেশে ও বিদেশে সফরকালে বোর্ড আধিকারিকদের দৈনিক ভাতাও বাড়ল।

সাত বছর পর এই দৈনিক ভাতার বৃদ্ধি। গতকালের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হলেও তা কার্যকরী হবে গত বছরের অক্টোবর থেকে।

BCCI President

সংবাদসংস্থা পিটিআই বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বিসিসিআইয়ের আধিকারিকরা এবার বিদেশে গেলে বিমানে প্রথম শ্রেণিতে যাতায়াত করতে পারবেন। তাঁরা দৈনিক ভাতা পাবেন ১ হাজার মার্কিন ডলার। আগে বিদেশ সফরে এই ভাতার পরিমাণ ছিল ৭৫০ মার্কিন ডলার।

বোর্ডের যে সমস্ত পদাধিকারীরা এই সুবিধা পাবেন তাঁরা হলেন সভাপতি, সহ সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ ও যুগ্ম সচিব। ভারতে কোনও বৈঠকে যোগ দিতে হলে তাঁরা পাবেন দৈনিক ৪০ হাজার টাকা। এ ছাড়া বিজনেস ক্লাসে যাতায়াত করতে পারবেন। ওয়ার্ক ট্রাভেলের জন্য তাঁরা পাবেন দৈনিক ৩০ হাজার টাকা। দেশে ও বিদেশে স্যুট রুম বুক করতেও পারবেন।

BCCI

আইপিএল চেয়ারম্যানকেও রাখা হয়েছে এই ক্যাটেগরিতে। ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের ২ সদস্য-সহ বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা ত্রৈমাসিক বৈঠকে যোগ দিতে গেলে দৈনিক ৪০ হাজার টাকা পাবেন। বিদেশ সফরের জন্য তাঁরা পাবেন দৈনিক ৫০০ মার্কিন ডলার। তবে বিদেশ সফরে সাধারণত বোর্ডের পদাধিকারীরাই যান।

বিসিসিআইয়ের অধীনস্থ রাজ্য সংস্থার পদাধিকারীরা দেশের কোথাও গেলে দৈনিক ৩০ হাজার টাকা পাবেন, বিদেশে গেলে পাবেন দৈনিক ৪০০ মার্কিন ডলার। বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি বেছে নেয় পুরুষ ও মহিলা দলের কোচ। এই কমিটির তিন সদস্য বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রত্যেকে সাড়ে তিন লক্ষ টাকা করে পাবেন।

Jay Shah

এই কমিটির সদস্যের বিদেশ সফরের দৈনিক ভাতা ৪০০ মার্কিন ডলার। অবশ্য তাঁদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়বে না। বিসিসিআইয়ের পদাধিকারীরা সাম্মানিক পদে রয়েছেন। বোর্ডের সিইও বিদেশ সফরে গেলে দৈনিক সাড়ে ছশো মার্কিন ডলার ভাতা হিসেবে পাবেন। দেশের কোথাও গেলে সেই ভাতার পরিমাণ দৈনিক ১৫ হাজার টাকা।

বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকটি ভার্চুয়ালি হয়েছে। সেখানে ঠিক হয়েছে এবার থেকে ভারতের মহিলা দলের কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হবে। টেম্পোরারি ব্যবস্থা উঠে যাচ্ছে। ভারতের মহিলা দল টি ২০ বিশ্বকাপ খেলেছে হেড কোচ ছাড়াই। রমেশ পওয়ারকে সরিয়ে দেওয়া হয় গত ডিসেম্বরে। ২০২৩-২৭ অবধি মিডিয়া রাইটস নিয়ে কোনও সিদ্ধান্ত গতকালের বৈঠকে হয়নি। রেকর্ড চুক্তি প্রত্যাশা করছে বিসিসিআই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+