অস্ট্রেলিয়া সিরিজের জন্য় কোভিড আক্রান্ত শামির পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল বিসিসিআই

অস্ট্রেলিয়া সিরিজের জন্য় কোভিড আক্রান্ত শামির পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল বিসিসিআই

কোভিড আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। ভারতীয় দলের তারকা পেসার ছিটকে যাওয়ার ফলে তাঁর পরিবর্তে কে সুযোগ পাবেন তা নিয়ে নানা নাম উঠে আসছিল। অবশেষে বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হল পরিবর্তন ক্রিকেটারের নাম।

মহম্মদ শামির পরবর্তন হিসেবে বেছে নেওয়া হল উমেশ যাদবকে:

মহম্মদ শামির পরবর্তন হিসেবে বেছে নেওয়া হল উমেশ যাদবকে:

বিসিসিআই-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কোভিড আক্রান্ত মহম্মদ শামির পরিবর্তে ভারতীয় দলের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে উমেশ যাদবকে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য মহম্মদ শামিকে স্কোয়াডে রেখেছিল নির্বাচকার।

কোভিড আক্রান্ত মহম্মদ শামি:

কোভিড আক্রান্ত মহম্মদ শামি:

মহম্মদ শামির করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে শনিবার (১৭ সেপ্টেম্বর)। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলবে ভারত। কোভিড আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে আসেননি শামি। ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হচ্ছে এবং তা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

চোটের কারণে ইন্ডিয়া এ-এর সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নভদীপ সাইনি:

চোটের কারণে ইন্ডিয়া এ-এর সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নভদীপ সাইনি:

দলীপ ট্রফির সেমিফাইনাল ম্যাচে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খেলায় চোট পাওয়ায় ইন্ডিয়া 'এ'-এর চলতি টুর্নামেন্ট এবং নিউজিল্যান্ড-এ-এর মধ্যে বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের এক দিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সাইনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর জন্য তিনি যাবেন। তাঁর পরিবর্তে ইন্ডিয়া 'এ' দলে ডাক পেয়েছেন ঋষি ধাওয়ান।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতের স্কোয়াড:

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+