Pahalgam: বাংলাদেশের ক্রিকেটকে ধাক্কা দিতে বড় ছক ভারতের! পহেলগাঁওয়ের পর পাকিস্তানের ক্রিকেটারদেরও চরম আঘাত

Pahalgam: পহেলগাঁও কাণ্ডে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের পাশেই রয়েছে বাংলাদেশ। ভারত-পাকিস্তান যুদ্ধ লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

বাংলাদেশও যে জঙ্গিদের মদত দিয়ে ভারতবিরোধী কার্যকলাপ চালাতে চায় তা পাকিস্তানের সঙ্গে থাকাতে ফের প্রকাশ্যে এসেছে। এবার এর প্রভাব পড়ল ক্রিকেটেও।

Pahalgam

তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি২০ আন্তর্জাতিক খেলতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে অগাস্টে। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে দাবি করা হলো, সেই সফর বাতিল হতে পারে।

বিসিসিআইয়ের তরফে সম্প্রতি বাংলাদেশ সফরের ক্রীড়াসূচি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। মীরপুরের শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলি রাখা হয়েছে।

ওই দৈনিকে বিসিসিআইয়ের সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের অংশ এই সফর। তবে কোনও কিছু চূড়ান্ত হয়নি এখনও। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ওই সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দলের বাংলাদেশে না যাওয়ার সম্ভাবনাই বেশি। আর তাতে যে বিসিবি বিপুল আর্থিক লোকসানে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএলএম ফজলুর রহমান সম্প্রতি ফেসবুক পোস্টে লিখেছেন, ভারত যদি পাকিস্তানে আক্রমণ চালায়, তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যের দখল নেওয়া। এ ব্যাপারে যৌথ মিলিটারি সিস্টেমের বিষয়ে চিনের সঙ্গে আলোচনা করা উচিত।

Take a Poll

এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ভারতের বাংলাদেশ সফর বয়কট করা উচিত। যদিও এখনও এ বিষয়ে বিসিসিআই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। যদিও সফরের বাতিলের সম্ভাবনা বেড়েই চলেছে বলে বিসিসিআই সূত্রে খবর।

এখানেই শেষ নয়। চলতি বছর এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। সেই টুর্নামেন্ট হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা ৩১ অগাস্ট। তারপর সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। তবে ভারত যাতে পাকিস্তানের সঙ্গে না খেলে সে ব্যাপারে কঠোর মনোভাব নিচ্ছে কেন্দ্র। সে কারণে বাতিলও হতে পারে এশিয়া কাপ।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তান যে প্রত্যক্ষভাবে যুক্ত তা নিয়ে কোনও সংশয় নেই। এবার পাকিস্তানের চার তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হলো। তাঁরা হলেন- বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। তবে শাহিদ আফ্রিদির অ্যাকাউন্ট এখনও ব্লক করা হয়নি। গতকালই ব্লক করা হয়েছে অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+