রোহিত শর্মার পর কে হবেন ভারত অধিনায়ক? কোন ২ ক্রিকেটার দৌড়ে এগিয়ে?

রোহিত শর্মার পর ভারতের একদিনের আন্তর্জাতিকের অধিনায়ক হতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। টেস্ট ক্যাপ্টেন্সির দৌড়ে ফেভারিট লোকেশ রাহুল।

চলতি বছর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ভারত টি ২০ সিরিজ জিতেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। রোহিত শর্মার নেতৃত্বে মেন ইন ব্লু একদিনের আন্তর্জাতিকের সিরিজে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কাকে। রায়পুরে শনিবার জিতলে বিশ্বের ১ নম্বর দল নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওডিআই সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। তবে রোহিত শর্মার পর সাদা ও লাল বলে ভারতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে চলছে জোর চর্চা।

বিশ্বকাপের নেতা রোহিতই

বিশ্বকাপের নেতা রোহিতই

রোহিত শর্মাই ভারতকে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। কিন্তু তারপর ক্যাপ্টেন্সির ব্যাটন তাঁর হাত থেকে অন্য কারও হাতে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বিসিসিআইয়ের তরফে খোলসা করা না হলেও ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ, দৌড়ে এগিয়ে হার্দিক পাণ্ডিয়াই। ইতিমধ্যেই হার্দিকের নেতৃত্বে ভারত একাধিক টি ২০ সিরিজ জিতেছে। হার্দিককে অধিনায়ক ভেবেই টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে। ফলে রোহিতের পর সাদা বলের নেতৃত্বও পাকাপাকিভাবে হার্দিকের কাছে যাওয়ার সম্ভাবনা প্রবল।

ভবিষ্যতের ভাবনায় বিসিসিআই

ভবিষ্যতের ভাবনায় বিসিসিআই

বিসিসিআইয়ের এক কর্তা ক্রিকেটনেক্সটকে বলেছেন, রোহিতই বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। কিন্তু ভবিষ্যতের কথাও মাথায় রেখে পরিকল্পনা তৈরি রাখতে হবে। হঠাৎ করে কিছু করা ঠিক হবে না। রোহিত যদি বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক না খেলার সিদ্ধান্ত নেন বা অধিনায়কত্ব ছেড়ে দিতে চান, তখন কী করণীয় তার প্রস্তুতি আগে থেকেই সেরে রাখতে হবে।

হার্দিকের অধিনায়কত্বে খুশি বোর্ড

হার্দিকের অধিনায়কত্বে খুশি বোর্ড

হার্দিকের টি ২০ নেতৃত্বে খুশি বিসিসিআই। তা স্পষ্ট করে বোর্ডকর্তা বলেছেন, হার্দিক অধিনায়ক হিসেবে ভালোই করছেন। তাঁর বয়স অল্প, আরও উন্নতি করবেন। রোহিতের উত্তরসূরী হওয়ার ব্যাপারে তাঁর থেকে যোগ্য কেউ এই মুহূর্তে নেই। তাঁকে উৎসাহিত করতে হবে। অধিনায়কত্বের জন্য তাঁকে লম্বা সময় দেওয়ারও পক্ষপাতী বিসিসিআই কর্তারা।

দুই ফরম্যাটেই ক্যাপ্টেন হবেন পাণ্ডিয়া

দুই ফরম্যাটেই ক্যাপ্টেন হবেন পাণ্ডিয়া

চলতি বছর বিশ্বকাপ রয়েছে। ফলে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়রদের টি ২০-তে দেখা যাবে না। বোর্ড কিছু না বললেও এই সিনিয়ররা দেশের হয়ে শেষ টি ২০ খেলে ফেলেছেন বলেই মনে করা হচ্ছে। যাঁরা তিন ফরম্যাটেই খেলেন তাঁরা দ্বিপাক্ষিক টি ২০ সিরিজে নামবেন না। এতে হার্দিক তারুণ্য নির্ভর টি ২০ দলকে নেতৃত্ব দেবেন, কোর গ্রুপও তৈরি হয়ে যাবে। পরের টি ২০ বিশ্বকাপ কারা খেলবেন সেটাও চিহ্নিতকরণের কাজ সুবিধা হয়ে যাবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের পর টি ২০ সিরিজ রয়েছে। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজ। এরপর আইপিএল। আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থাকবে। সেপ্টেম্বরে এশিয়া কাপ রয়েছে। অক্টোবরে বিশ্বকাপ। এ ছাড়াও দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ থাকবে বিশ্বকাপের আগে। ফলে হার্দিকের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টেও নজর রাখা হবে।

টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে রাহুল

টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে রাহুল

রোহিতের পর ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়েও আলোচনা চলছে। নির্বাচকদের ভাবনায় ছিল লোকেশ রাহুল ও ঋষভ পন্থের নাম। তবে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন পন্থ। কবে মাঠে ফিরবেন স্পষ্ট নয়। ফলে টেস্টে ক্যাপ্টেন রোহিতের উত্তরসূরী হিসেবে আপাতত এগিয়ে লোকেশ রাহুলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+