BCCI: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিনই সদস্যদের মুম্বইতে আমন্ত্রণ জয় শাহের, জানুন বিসিসিআইয়ের পরিকল্পনা
টি২০ বিশ্বকাপের মধ্যেই ভারতীয় দলের নতুন কোচ নিয়োগ নিয়ে তৎপরতা তুঙ্গে। এরইমধ্যে সদস্য রাজ্যগুলির প্রতিনিধিদের জরুরি তলব বিসিসিআইয়ের। আগামী সোমবার রাজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন বোর্ড সচিব জয় শাহ।
আগামী সোমবার রয়েছে টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বের ভারতের শেষ ম্যাচ। সেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। একইদিনে বোর্ডের সদর দপ্তরে সমস্ত সদস্য রাজ্যের প্রতিতিনিধের আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সদস্যদের সঙ্গে ক্রিকেটীয় ভাবনা-চিন্তা আদান করার লক্ষ্যেই এই উদ্যেগ নিয়েছেন বোর্ড সচিব। একইসঙ্গে সদস্যদের নিয়ে একসঙ্গে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখারও পরিকল্পনা করেছেন বোর্ড সচিব।

জয় শাহ সদস্য রাজ্যগুলিকে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের মুম্বইয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে বসে ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনা চিন্তার ও মতামতের আদান প্রদান করব। একসঙ্গে বসে টি২০ বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ দেখব।'
একইসঙ্গে বোর্ডের বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, 'আমরা অনেক সময়ই ব্যক্তিগতস্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু আমার মনে হয়েছে মধ্যে মাঝেমধ্যে আলোচনা প্রয়োজন কীভাবে ভারতীয় ক্রিকেট ভবিষ্যতে উন্নতি করবে। তাই আমি আপনাদের মুম্বইয়ে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনাচক্রে। সেইসঙ্গে আমরা একসঙ্গে বসেই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ উপভোগ করব।'
অতীতে এমন নজির খুব একটা নেই। সাধারণত বোর্ডের বার্ষিক সাধারণ সভা বা বিশেষ সাধারণ সভা ছাড়া সদস্যরা একসঙ্গে মিলিত হন না তবে এটা এজিএম বা এজিএম নয়। ভারতীয় দলের কোচ ঘোষণা হতে পারে জুন মাসের শেষে। তার আগে সদস্যদের সঙ্গে সচিবের মিলিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একইসঙ্গে মনে করা হচ্ছে ঘরোয়া ক্রিকেটের বিষয়েও আলোচনা হতে পারে, কারণ প্রতি মরশুমেই ঘরোয়া ক্রিকেটে নতুন কিছু নিয়মের প্রবর্তন করে বোর্ড। এবার সেই পথেই হাঁটতে পারে বিসিসিআই। সেই সব বিষয় নিয়ে সদস্যদের মতামত নিতে পারে বোর্ড। একইসঙ্গে সদস্যরাও তাদের দাবি দাওয়া তুলে ধরতে পারেন এই বৈঠকেই।












Click it and Unblock the Notifications