Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এশিয়া কাপের ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত নকভির, ভারতের পাশে শ্রীলঙ্কা ও আফগানিস্তান

এশিয়া কাপের ট্রফি নিয়ে অচলাবস্থা এখনও কাটেনি। ভারত চ্যাম্পিয়ন হলেও তা ভারতকে দেওয়া হয়নি।

এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। নতুন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে চিঠিও দেওয়া হয়েছে। যদিও ট্রফি নিতে জটিলতা অব্যাহত রাখছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একজন উচ্চপদস্থ সূত্র পিটিআইকে জানিয়েছেন, নকভি জোর দিয়েছেন যে বিসিসিআইয়ের একজন প্রতিনিধি দুবাইতে এসিসির সদর দফতর থেকে তাঁর কাছ থেকে ট্রফিটি সংগ্রহ করুন। কিন্তু ভারতীয় বোর্ড এই অবস্থান প্রত্যাখ্যান করেছে। বিসিসিআই আগামী মাসে আইসিসির সভায় এই বিষয়টি উত্থাপন করবে।

এসিসির সূত্রের দাবি, "গত সপ্তাহে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিসিসিআইয়ের প্রতিনিধি রাজীব শুক্লা এবং শ্রীলঙ্কা ক্রিকেট ও আফগানিস্তান-সহ অন্যান্য সদস্য বোর্ডের প্রতিনিধিরা এসিসি সভাপতিকে ভারতে ট্রফি হস্তান্তরের বিষয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু তার উত্তরে বলা হয়, বিসিসিআইয়ের কাউকে দুবাইতে গিয়ে নকভির কাছ থেকে ট্রফি নিতে হবে। তাই বিষয়টির এখনও সমাধান হয়নি।

বিসিসিআই স্পষ্ট জানিয়েছে নকভির কাছ থেকে তারা ট্রফি নেবে না। তাই বিষয়টি সম্ভবত আইসিসি সভায় নিষ্পত্তি হবে। আইসিসির প্রধান হলেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করার পর ট্রফিটি এসিসির সদর দফতরে রয়েছে। এই ঘটনার পর নকভি ট্রফি নিয়ে চলে যান, যা এক নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি করে।

নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। পাহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয়রা পুরো এশিয়া কাপজুড়ে পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে হাত মেলাননি। নকভির কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+