BCCI: সিনিয়র ক্রিকেটার এবং গম্ভীরের সঙ্গে দূরত্বেই চাকরি গেল নায়ারের! উঠে এল চাঞ্চল্যকর তথ্য
ভারতীয় দলের ব্যাটিং কোচ তথা গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার , ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইকে ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গৌতম গম্ভীর কোচ হবার পরই অভিষেক নায়ারকে ভারতীয় দলে তাঁর ডেপুটি হিসেবে বেছে নেন। কিন্তু ৮ মাসের মধ্যেই চাকরি গেল অভিষেকের। এত কম সময়ের মধ্যে চাকরি যাওয়ার ঘটনা ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিরল।
ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের চাকরি যাওয়া নিয়ে বিগত কয়েকদিন ধরেই চর্চা চলছে। শনিবার এক সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম সূত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে অভিষেক নায়ারকে ছাঁটাইয়ের সিদ্ধান্তের কোনও প্রতিবাদ করেননি গম্ভীর। কিন্তু গম্ভীরের পছন্দ মতোই নায়ারকে ভারতীয় দলের সহকারী কোচ করা হয়েছিল। এর আগে নায়ার এবং গম্ভীর একসঙ্গে কেকেআর দলে কাজ করেন। এমনকি ২০২৪ সালে কেকেআরের সাফল্যের নেপথ্যে দুই জনের গুরুত্বপূর্ণ ভূমিকাও আছে।

কিন্তু নায়ারকে ভারতীয় দলে রাখতে কেন কোনও ভূমিকা নিলেন না গম্ভীর! কোচের সঙ্গে কি দূরত্ব তৈরি হয়েছে অভিষেকের? আরও তথ্য জানা গিয়েছে, গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ারের ভূমিকায় নাকি সন্তুষ্ট ছিলেন না দলের কিছু সিনিয়র ক্রিকেটার।লের কিছু সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেননি নায়ার।
নায়ারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআই কর্তারা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তাদের মতামত চান। দলের কয়েকজন বর্ষীয়ান সদস্য সাজঘরে সহকারী কোচের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট ছিলেন না। ফলে নায়ারের সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়নি। সবথেকে তাৎপর্যপূর্ণ ভাবে গম্ভীরও এর কোনও বিরোধিতা করেননি।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে বর্ডার গাভাসকার ট্রফিতে ভারতের লজ্জাজনক পারফরম্যান্স। এরপর থেকেই বিসিসিআই গম্ভীরের সাপোর্ট স্টাফ দলে কাটছাঁট করার পরিকল্পনা করেছিল। গম্ভীর কিন্তু তখন এর কোনও বিরোধিতা করেননি।
নায়ারকে নিয়ে গম্ভীর চিন্তিত ছিলেন মর্নি মরকেল এবং রায়ান টেন দুশখাতেকে নিয়ে। এই দুই সাপোর্ট স্টাফকে গম্ভীর এনেছিলেন। কিন্তু বিদেশি সার্পোট স্টাফদের চাকরি টিকে গেল। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সময় থেকেই ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন সীতাংশু কোটাককে। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়ের পরিবর্তে আদ্রিয়ান লে রুস আসতে পারেন ভারতীয় দলে। পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপ কেও আর রাখল না বিসিসিআই।












Click it and Unblock the Notifications