BCCI Domestic Season: ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ্যে, রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে বাংলার প্রতিপক্ষ কারা?
বিশ্বকাপের বছরে ঘরোয়া ক্রিকেটকে নিয়ে আগে থেকেই পরিকল্পনা সেরে রাখছে বিসিসিআই। সরকারিভাবে ইতিমধ্যেই টুর্নামেন্ট গুলির দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এবার রাজ্য সংস্থাগুলির কাছে সূচিও পাঠিয়ে দিল বিসিসিআই।গত বারের পারফরম্যান্স অনুযায়ী আসন্ন মরসুমের সূচি তৈরি করা হয়েছে। ২০২৩-২৪ সালের রঞ্জি ট্রফি শুরু হতে চলেছে ৫ জানুয়ারি থেকে।
এলিট পর্যায়ের দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে আটটি করে দল। প্লেট গ্রুপে রয়েছে ছয়টি দল। গ্রুপ পর্বের খেলা ৫ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এলিট পর্যায়ের নকআউট পর্বের খেলা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। চলবে ১৪ মার্চ পর্যন্ত। ৭০ দিন ধরে চলবে রঞ্জি ট্রফি।

BCCI Domestic Season: ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ্যে, রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে বাংলার প্রতিপক্ষ কারা?
গতবারের চ্যাম্পিয়ন বাংলা রয়েছে এলিট গ্রু বি-তে। এই গ্রুপে বাংলা ছাড়াও রয়েছে, অন্ধ্রপ্রদেশ, মুম্বই, কেরল, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসম ও বিহার। গ্রুপ এ-তে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র। তাদের সঙ্গে রয়েছে মহারাষ্ট্র, রাজস্থান, বিদর্ভ, হরিয়ানা, ঝাড়খণ্ড, সার্ভিসেস ও মণিপুর।
গ্রুপ সি-তে রয়েছে, রেলওয়েজ়, তামিলনাড়ু, গোয়া, কর্নাটক, পঞ্জাব, গুজরাত, ত্রিপুরা ও চণ্ডীগড়।
এলিটের ডি গ্রুপে রয়েছে গতবারের সেমিফাইনালিস্ট মধ্যপ্রদেশ,। এছাড়াও এই গ্রুপে বাকি দলগুলি হল দিল্লি, ওড়িশা, পুডুচেরি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বদোদরা, এবং জম্মু ও কাশ্মীর।

International Father's Day: মেয়েকে নিয়ে সাংবাদিক সম্মেলনে খোয়াজা, আবেগময় পোস্ট সচিন-রোহিতের
গোটা মরসুমে এবার মোট ১৮৪৬টি ম্যাচ হবে। দলীপ ট্রফি দিয়ে ২০২৪-২৪ ঘরোয়া ক্রিকেট মরশুমের সূচনা হবে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য দল নির্বাচনও হয়ে গিয়েছে। বিসিসিআইয়ের পক্ষ বলা হয়েছে, ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। করোনার জন্য শেষ কয়েক বছর এই টুর্নামেন্ট বন্ধ ছিল।
দলীপের পর হবে দেওধর ট্রফি। পুডুচেরিতে ২৪শে জুলাই থেকে ৩ শে আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট হবে। ২৪শে জুলাই থেকে ১লা অগাস্ট পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা । ফাইনাল হবে ৩ অগাস্ট।১-৫ অক্টোবরে হবে ইরানি ট্রফির খেলা। রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র খেলবে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে।

Jasprit Bumrah: দ্রুত সুস্থ হচ্ছেন, টিম ইন্ডিয়াতে কবে প্রত্যাবর্তন করছেন বুমরাহ?
বিশ্বকাপের মধ্যেই মোহালিতে আগামী ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট। বোর্ডের একদিনের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি হবে ২৩শে নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বিজয় হাজারে ট্রফি এবং ইরানি ট্রফি দুটি টুর্নামেন্টই হবে রাজকোটে।
ইতিমধ্যেই আগামী মরসুমের ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে সিএবি। খুব দ্রুতই নতুন মরসুমের পরিকল্পনা নিয়ে সিএবি কর্তারা আলোচনায় বসতে পারেন কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং সহকারী কোচ সৌরাশিস লাহিড়ির সঙ্গে। যেখানে প্রাক মরসুম প্রস্তুতির ব্লু প্রিন্ট তৈরি হতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications