BCCI Domestic One-Dayers: ঘরোয়া একদিনের ক্রিকেটে একধিক নতুন নিয়ম চালু করছে বোর্ড
ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়ম আনতে চলেছে। গত মরসুম থেকেই ঘরোয়া ক্রিকেটে পরীক্ষা নীরীক্ষা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা চালু থাকছে চলতি মরসুমেও। তবে ফর্ম্যাটে বদল হচ্ছে। গত মরসুমে টি টোয়েন্টি ক্রিকেটে(সৈয়দ মুস্তাক আলি ট্রফি) ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করেছিল বিসিসিআই। যা পরে কার্যকর হয় আইপিএলেও। এবার একদিনের টুর্নামেন্টেও বেশ কিছু নতুন নিয়ম আনছে বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে বা আইপিএলে কোনও নিয়ম প্রবর্তনের আগে সেটা মূলত পরীক্ষামূলকভাবে চালু করা হয় ঘরোয়া ক্রিকেটে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে ৫০ ওভারের ক্রিকেটে(বিজয় হাজারে ট্রফি) বেশ কিছু নতুন নিয়ম চালু করা হবে। যারমধ্যে অন্যতম সুপার ওভার এবং ইন ফিল্ড পেনাল্টি।

২০২৩-২৪ মরসুম থেকেই ঘরোয়া একদিনের ক্রিকেটে সুপার ওভার এবং ইন ফিল্ড পেনাল্টির নিয়ম চালু করতে চলেছে বিসিসিআই। একদিনের ক্রিকেটে সুপার ওভারের নীতি প্রয়োগ করা হয় আন্তর্জাতিক ক্রিকেটে। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে সুপার ওভারেই হারিয়েছিল ইংল্যান্ড। এবার থেকে ঘরোয়া ক্রিকেটে সেই নীতি চালু হচ্ছে। ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে খেলার ফলাফল চূড়ান্ত হবে।
পাশপাশি অন স্পট পেনাল্টিরও নিয়ম চালু হচ্ছে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, 'উদাহরণ স্বরূপ বলা যেতে পারে কোনও দল দুপুর ১২.৩০ মিনিটের মধ্যে ৪৭ ওভার বোলিং করলে বাকি তিন ওভার ৩০ গজ বৃত্তের বাইরে চার জন ফিল্ডার রাখতে পারবেন না, ৫জন নয়।'

বিশ্বকাপের মধ্যেই মোহালিতে আগামী ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট। বোর্ডের একদিনের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি হবে ২৩শে নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বিজয় হাজারে ট্রফি এবং ইরানি ট্রফি দুটি টুর্নামেন্টই হবে রাজকোটে।












Click it and Unblock the Notifications