BCCI: আইপিএলের মধ্যেই মেগা বৈঠক বিসিসিআইয়ের, ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অধিনায়ক বদল?
আইপিএলের মধ্যেই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগারকরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বিসিসিআই কর্তারা। আগামী শনিবার গুয়াহাটিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সইকিয়া ভারতের হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এখনও বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি প্রকাশ করা হয়নি। এর আগে কোচ গৌতম গম্ভীর ব্যক্তিগত কারণে আলোচনার জন্য উপস্থিত ছিলেন না। পিটিআই সূত্রের খবর, বিরাট, রোহিত, জাদেজা এ প্লাস গ্রেডে জায়গা ধরে রাখতে চলেছেন। এই তালিকায় কেউ যুক্তও হতে পারেন। পাশাপাশি শ্রেয়স জায়গা ফিরে পাচ্ছেন কেন্দ্রীয় চুক্তিতে। আবার বরুণ নতুন নাম হিসাবে যুক্ত হতে পারেন। পাশাপাশি ইংল্যান্ড সিরিজ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রোহিত শর্মাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেতৃত্ব দিতে পারেন, এর আগের সিরিজগুলিতে রোহিতের অধিনায়কত্বে কিছু ভুল পেয়েছেন নির্বাচকেরা। কিন্তু রোহিতকে অক্সিজেন দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরফলে এখনই রোহিতকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করলে অনেক কথা হতে পারে। সেই কারণে, ইংল্যান্ডেও রোহিতকে নেতা হিসাবে রেখে দিতে চলেছে বিসিসিআই। জায়গা ধরে রাখছেন বিরাট কোহলিও।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা পিটিআইকে বলেছেন, "নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ অধিনায়কত্বের পরেও ইংল্যান্ড সিরিজেও রোহিতই নেতৃত্ব দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও ভাল করেছে। ফলে রোহিতকে আরও একবার সুযোগ দেওয়া হবে।
২০ জুন থেকে ইংল্যান্ডে ৪৫ দিনের সফর শুরু ভারতের। ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। তার আগে মে-জুন মাসে ইংল্যান্ডের 'এ' দলের বিরুদ্ধে দু'টি চার দিনের ম্যাচ খেলবে ভারত 'এ' দল। বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশা জনক পারফরম্য়ান্সের পরে ভারতীয় দলের কাছে ইংল্যান্ড সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কয়েকজন ক্রিকেটারের কাছে লাল বলের অগ্নিপরীক্ষা। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলির এবং রোহিত শর্মা। কারণ তাদের পারফরম্যান্ লাল বলে ক্রিকেটে সাম্প্রতিক সময় একেবারেই ভালো নয়। আইপিএল শেষ হওয়ার পর বেশ কিছু ভারতীয় ক্রিকেটারকে ভারত এ দলের হয়ে খেলতে দেখা যাবে।
পাশাপাশি কিছু সাপোর্ট স্টাফকেও ছাঁটাই করা হতে পারে। বর্তমানে ভারতীয় দলের সঙ্গে আছেন হেড কোচ গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নি মর্কেল, সহকারী কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, ফিল্ডিং কোচ টি দিলীপ। তবে কে বাদ যাবেন সেটা নিয়েই চর্চা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications