IPL 2025: বাড়বে রিটেনের সংখ্যা? নিলামের আর্কষণীয়তা বজায় রেখেই নীতি চূড়ান্ত করতে চাইছে বিসিসিআই
২০২৪ সালের আইপিএল শেষ হতেই ২০২৫ সালের আইপিএল নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। কিন্তু নিলামের আগে চূড়ান্ত করতে হবে ক্রিকেটারদের রিটেন করার সংখ্যা। একটি দল কতজন সর্বোচ্চ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তা নিয়ে চলছে প্রবল চর্চা।
কতজন ক্রিকেটারকে সর্বোচ্চ ধরে রাখা হবে এই নিয়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজির ভিন্ন ভিন্ন মত রয়েছে। আইপিএল-র ২০২৫ সংস্করণের আগে একটি মেগা নিলাম হবে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, যে ভারতীয় ক্রিকেট বোর্ড ৩+১ নিয়মের পথেই হাঁটতে পারে। অর্থ্যাত তিনজন ক্রিকেটারকে ধরে রাখা এবং একটি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আরও একজনকে দলে রাখা। একাধিক ফ্র্যাঞ্চাইজি রিটেনের এবং আরটিএম বৃদ্ধির পক্ষে নয়।

তাঁর কথায়, '৬ থেকে ৮ জন ক্রিকেটার ধরে রাখার পর তারপর আরটিএম ব্যহহৃত হলে নিমালের গুরুত্ব হ্রাস পাবে৷ নিলাম আইপিএলের সৌন্দর্য বাড়িয়েছে এবং এটির গুরুত্ব কমানো হলে লিগেও তার প্রভাব ফেলবে।'
একইসঙ্গে আরও একটি বিষয় ভাবাচ্ছে আইপিএল কর্তাদের। এখনও পর্যন্ত বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ একটি দলের হয়েই খেলে আসছেন। ফলে তারকা ক্রিকেটাররা যাতে দলবদল করতে পারে সেই ব্যবস্থাও রাখতে চাইছে বিসিসিআই।
আইপিএল ফ্র্যাঞ্চাইজির একজন সিনিয়র আধিকারিক বলেছেন হ্যাঁ, এটি অনেক দলের জন্য উদ্বেগের বিষয় কিন্তু আমরা আইপিএলের ফ্যান বেসকে ইপিএল ক্লাবের ফ্যান বেসের সাথে তুলনা করতে পারি না। তাই আইপিএলে হাতে গোনা কয়েকটি দলের ক্ষেত্রেই এমনটা হয়েছে। সময় লাগবে। এরজন্য আইপিএলের নিয়মরে অনেক পরিবর্তন দরকার।'
কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর সমস্যা সমাধানের জন্য একটি অনন্য পরামর্শ দিয়েছিলেন। কেকেআরের শীর্ষকর্তা বলেছিলেন, যে প্রতিটি দলের জন্য আটটি আরটিএম কার্ড ব্যবহার করার সুযোগ থাকা উচিত যা দলগুলিকে তাদের ক্রিকেটার ফেরত কেনার সুযোগ দেবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম মানে স্বাভাবিকভাবেই প্রচুর ক্রিকেটারের ভাগ্য পরীক্ষার সুযোগ। ভারতের ঘরোয়া ক্রিকেটাররা যেমন মেগা নিলামে সুযোগ পেতে পারেন, তেমনই একাধিক বিদেশি ক্রিকেটাররাও আইপিএল টিম পেতে পারেন। অরুণ ধুমল আগেই জানিয়েছেন, ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম হবে। আর প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৩-৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। আর তারপর একটা পুরো নতুন দল গড়ে নিতে পারবে। এই নিয়মটা বেশ আকর্ষণীয়।












Click it and Unblock the Notifications