India women's Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ব্রাত্য শেফালি, টি২০ এবং একদিনের সিরিজে ভারতীয় দলে তিন নতুন মুখ

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের দল ঘোষণা হল। আগামী ১৫ ডিসেম্বর থেকে তিনটি টি২০ এবং একদিনের ম্যাচে মাঠে নামছে ভারতীয় মহিলা দল।

অস্ট্রেলিয়া সিরিজের পর এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচগুলিতে ডাক পেলেন না শেফালি ভর্মা। খারাপ ফর্মের জন্য ভারতীয় দলে ব্রাত্য হয়েছেন শেফালি।এই সিরিজে ভারতীয় দল থেকে বাদ গিয়েছেন শেফালিব ভর্মা। সাম্প্রতিক সময়ে একদিনের সিরিজে একেবারেই ছন্দে নেই শেফালি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মাত্র ৫৬ রান করেছিলেন ভারতীয় তারকা মহিলা ব্যাটার। একদিনের ক্রিকেটে তাঁর শেষ অর্ধশতরানটি এসেছিল ২০২২ সালে।

এই সিরিজে ভারতীয় দলে তিনটি নতুন মুখ। নন্দিনী কাশ্যপ এবং রাঘবি বিস্ত ভারতীয় টি২০ দলে প্রথমবার সুযোগ পেয়েছেন। প্রীতিকা রাওয়াল একদিনের সিরিজে প্রথমবার দলে ডাক পেয়েছেন। নেতৃত্বের দায়িত্বে আছেন হরমনপ্রীতই। বাংলার রিচা ঘোষ এবং তিতাস সাধু দুটি সিরিজেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে দুরন্ত বোলিং করা অরুন্ধুতি রেড্ডি দুটি সিরিজেই ব্রাত্য থেকেছেন।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে আগামী বছর একদিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে হারতে হয়েছে. এবার ঘরের মাঠে শক্তিপরীক্ষার সুযোগ ভারতীয় দলের সামনে।

ভারতীয় মহিলা দল চলতি মাসের ১৫,১৭,১৯ ডিসেম্বর মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে। এরপর ২২, ২৪, ২৭ ডিসেম্বর একদিনের সিরিজ খেলবে।

ভারতীয় টি২০ দল- হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, নন্দিনী কাশ্যপ, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ, উমা ছেত্রী, , দীপ্তি শর্মা, সঞ্জনা সাজীভান, রাভবিবিস্ত, মিন্নু মানি, প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, তিতাস সাধু, সাইমা ঠাকুর,রেণুকা সিং

একদিনের দল- হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল,
জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ, উমা ছেত্রী, , দীপ্তি শর্মা, তেজাল,মিন্নু মানি, প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, তিতাস সাধু, সাইমা ঠাকুর,রেণুকা সিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+