BCCI: লাল বলে ক্রিকেটারদের আগ্রহী করতে টাকা বৃদ্ধির ভাবনা বোর্ডের, টেস্ট সিরিজ খেললে দেওয়া হবে বাড়তি সুবিধাও

রঞ্জি হোক বা টেস্ট ম্যাচ, বর্তমানে লাল বলের ক্রিকেট খেলার থেকেও আইপিএলের প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে ক্রিকেটারদের। বিশেষ করে ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ারদের ঘটনার পরই বিষয়টি নিয়ে বিতর্ক আরও জোড়াল হয়েছে।এই পরিস্থিতিতে লাল বলের ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের আগ্রহ বৃদ্ধিতে নয়া পরিকল্পনা নিচ্ছে বিসিসিআই।

রেড-বল ক্রিকেটকে উপেক্ষা করে ক্রিকেটারদের আইপিএলে বেশি আগ্রহী হওয়ার প্রবণতা চিন্তায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। টেস্ট ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের আগ্রহ বৃদ্ধিতে লাল বলের ক্রিকেটে টাকার অঙ্ক বাড়ানোর কথা ভাবছেন রজার বিনি-জয় শাহরা, বিসিসিআই এখন টেস্টের জন্য ম্যাচ ফি বাড়ানোর কথা বিবেচনা করছে।

BCCI

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণের কাণ্ডের পরই এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বোর্ড। ঈশান ঘরোয়া ক্রিকেট খেলার টিম ম্যানেজমেন্টের বার্তা উপেক্ষা করে এবং পরিবর্তে আগামী মাসে শুরু হওয়া আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই পরিস্থিতিতে বোর্ড লাল বলের ক্রিকেটের বেতন কাঠামোটি নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন পারিশ্রমিকের মডেলটি ব্যাখ্যা করে, বোর্ডের একটি সূত্র সংশ্লিষ্ট ইংরেজি সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, "উদাহরণস্বরূপ, যদি কেউ একটি ক্যালেন্ডার বছরে সমস্ত টেস্ট সিরিজ খেলে, তবে সেই ক্রিকেটারকে বার্ষিক চুক্তিতে বাড়তি পুরস্কৃত করা হবে। এটি নিশ্চিত করা যে খেলোয়াড়রা যেন আরও বেশি লাল বলের ক্রিকেটে অংশগ্রহণ করেন। টেস্ট ক্রিকেট খেলার জন্য এটি একটি অতিরিক্ত সুবিধা হবে।"

নতুন পারিশ্রমিকের মডেলটি অনুমোদিত হলে, এই আইপিএল মরশুমের পরে এটি কার্যকর করা হবে। একজন খেলোয়াড় এক মরশুমে সব টেস্ট সিরিজ খেললে তাঁকে অতিরিক্ত বোনাস দেওয়ারও চিন্তা ভাবনা করছে বিসিসিআই। বর্তমানে, বিসিসিআই প্রতি টেস্ট ম্যাচ ফি হিসাবে ১৫ লক্ষ টাকা, ওয়ানডে প্রতি ৬ লক্ষ এবং টি২০ আন্তর্জাতিকের জন্য ৩ লক্ষ টাকা দেয়।

বিগত কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেটে চর্চায় ঈশান কিষাণ। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে মানসিক অবসাদের কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এরপর থেকে তাঁকে আর ভারতীয় দলে কোনও ফর্ম্যাটে দেখা যায়নি।ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলা হলেও, রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি ঈশানকে।

তিনি জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেট খেলছেন না। তাঁর নজরে এখন আইপিএল। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম দামি প্লেয়ার। ঈশানের মতোই একই রাস্তায় হেঁটেছেন শ্রেয়স আইয়ারও। তিনিও চোটের অজুহাতে রঞ্জি খেলছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+