আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার বাংলাদেশের মুশফিকুর, স্কটল্যান্ডের গর্ব ক্যাথরিন
আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার বাংলাদেশের মুশফিকুর, স্কটল্যান্ডের গর্ব ক্যাথরিন
আইসিসি-র মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। মহিলাদের বিভাগে এই সম্মান পেলেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রিস। যিনি আইসিসি ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে দেশের হয়ে ইতিমধ্যেই ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। সোমবার আরও একটা পালক যুক্ত হয়েছে তাঁর মুকুটে।

গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমবার দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজ জিতে ইতিহাসও রচনা করেছে শাকিব আল হাসানের দেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। যা বাংলাদেশকে ওই গুরুত্বপূর্ণ সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ওই সিরিজে তিনি ২৩৭ রান করেন। তাতে একটি অর্ধশতরানও সামিল রয়েছে। ফলে তাঁকেই পুরুষদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচন করেছেন ভোটাররা।
1/1 – 100s/50s ⚡
— ICC (@ICC) June 14, 2021
237 ODI runs 🔥
Presenting the ICC Men’s Player of the Month for May 2021 👇#ICCPOTM pic.twitter.com/bOn0aN0S37
আইসিসি-র ভোটিং অ্যাকাডেমির সদস্য হিসেবে ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে বাংলাদেশী উইকেটরক্ষক যেভাবে ব্যাটিং করেছেন, তা অসাধারণ বলে আখ্যা দিয়েছেন ভেরি ভেরি স্পেশাল। মুশফিকুরের এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা।
অন্যদিকে স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রিস মহিলাদের বিভাগে আইসিসি-র এই সম্মানজনক স্বীকৃতি হাসিল করেছেন। সম্প্রতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই মহিলা ক্রিকেটার। চার ম্যাচ খেলে ৯৬ রান করার পাশাপাশি ৫ উইকেটও নেন ক্যাথরিন। মে মাসের এই পারফরম্যান্সের সুবাদে প্রথম স্কট ক্রিকেটার (পুরুষ ও মহিলা) হিসেবে আইসিসি ক্রমতালিকার প্রথম দশে প্রবেশ করেন ব্রিস। অল-রাউন্ডারদের বিভাগে শীর্ষে স্থানে রয়েছেন তিনি।
Thanks to some fine, all-round performances against Ireland, here’s the ICC Women’s Player of the Month for May 2021 ⚡#ICCPOTM | @CricketScotland pic.twitter.com/fUIeNEnHbz
— ICC (@ICC) June 14, 2021
ক্যাথরিন ব্রিসের এই সম্মান সম্পর্কে বলতে গিয়ে আইসিসি ভোটিং অ্যাকাডেমির সদস্য তথা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা বলেন, এমন একটা সিরিজের জন্য ওই মহিলা ক্রিকেটারকে সম্মান প্রদান, যেটি হেরে যায় স্কটল্যান্ড। তবু ক্যাথরিনের পারফরম্যান্স নজরকাড়া বলে দাবি রামিজের। স্কট ক্রিকেটারের সাফল্যে উচ্ছ্বসিত বিশ্বের ক্রিকেট মহল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications