Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) 'বাচ্চারা সত্যিই বড় হয়ে গিয়েছে', বাংলাদেশের কাছে সিরিজ খুইয়ে উপলব্ধি ভারতের!

মীরপুর, ২২ জুন : বিশ্বকাপে পাকিস্তান দলের বিরুদ্ধে 'মওকা মওকা' গানের জনপ্রিয়তার পর ভারতের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছিল আরও একটি বিজ্ঞাপন। যেখানে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের ট্যাগলাইন ছিল 'বচ্চে বড়ে হো গয়ে ইয়ার'। সেই বিজ্ঞাপনের মর্মার্থ বাংলাদেশের কাছে সিরিজ খুইয়ে উপলব্ধ করল ভারত। সত্যিই বাংলাদেশ আর কাঁচা দল নেই। তারা পরিপক্ক, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে।

অভিষেক ম্যাচের মতোই দ্বিতীয় একদিনের ম্যাচেও মুস্তাফিজুর রহমানের ম্যাজিক্যাল বোলিং স্পেলে চূর্ণ হল ভারতীয় দলের দম্ভ। দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরল বাংলাদেশ। [(ছবি) 'জঙ্গলে স্বাগত' : ভারতের হারে 'বাঘের' হুঙ্কার বাংলাদেশ মিডিয়ার!]

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। ৪৭ রান যোগ করেছেন ধোনিও কিন্তু এদিন যেন বাইশ গজে ছন্নছাড়া ছিলেন ভারতীয় অধিনায়ক।

বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ৪৭ করা হয়। নির্দিষ্ট ওভারে ২০০ রানের লক্ষ্যমাত্র তৈরি করে দেয় ভারত। বাংলাদেশ সেই রান তোলার ক্ষেত্রে অবশ্য কোনও ভুলচুক করেনি।

এদিন শুধু ভারতীয় ক্রিকেট দল হারেনি, তারকাখচিত ভারতীয় দলের হতাশাজনক প্রদর্শন সহ্য করতে হয়েছে ক্রিকেট প্রেমীদের। যেখানে ব্য়াটে, বলে, ফিল্ডিংয়ে নিজেদের জাত খুইয়েছে ভারতীয় খেলোয়াড়রা। সেখানেই পারফরম্যান্স দিয়ে জ্বলে উঠেছে বাংলাদেশ।

আর তারই ফল হাতে নাতে পেয়েছে বাংলাদেশ।

আসুন এদিনের খেলার কিছু মুহূর্তের ছবি দেখে নেওয়া যাক

বৃষ্টিতে

বৃষ্টিতে

বৃষ্টির জন্য খেলা থেমে যাওয়ায় প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মোর্তাজা।

উল্লাস

উল্লাস

বিরাট কোহলির উইকেট তোলার পর বাংলাদেশের পেসার নাসির হোসেন এবং অধিনায়ক মোর্তাজার উল্লাস।

এলবিডব্লু আবেদন

এলবিডব্লু আবেদন

বিরাট কোহলির বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন জানাচ্ছেন নাসির হোসেন।

মুস্তাফিজুর ম্যাজিক

মুস্তাফিজুর ম্যাজিক

আর অশ্বিনের উইকেট নেওয়ার পর তাসকিন আহমেদের সঙ্গে উল্লাস ভাগ করে নিচ্ছেন মুস্তাফিজুর।

ধোনি আউট

ধোনি আউট

সেই মুস্তাফিজুরের বলেই উইকেট দিলেন ভারতীয় অধিনায়ক ধোনি।

লিটনের চার

লিটনের চার

ব্যাট করতে নেমে বাংলাদেশের লিটন দাস চার মারলেন। দেখছেন ধোনি।

জয়ের কাছাকাছি

জয়ের কাছাকাছি

ম্যাচ চলাকালীন চার মারার পর সাকিব আল হাসান এবং সাব্বির রহমান নিজেদের মধ্যে কথা বলছেন। ম্যাচ উপভোগ করলেন।

সেলিব্রেশন

সেলিব্রেশন

ততক্ষণে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের নামে করে ফেলেছে বাংলাদেশ।

ঐতিহাসিক জয়

ঐতিহাসিক জয়

ভারতের বিরুদ্ধে এই প্রথমবার ঐতিহাসিক সিরিজ জয় ভারতের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+