Bangladesh Election 2024: জয়ের বিষয়ে নিশ্চিত শাকিব, মাগুরার উন্নয়নই পাখির চোখ তারকা ক্রিকেটারের

রবিবার সকাল থেকেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে ১২তম সাধারণ নির্বাচন। বাংলাদেশের ভোটে অন্যতম তারকা প্রার্থী শাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে মাগুরা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক। সাত সকালেই পরিবারের সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তারকা ক্রিকেটার। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান আওয়ামী লীগের প্রার্থী শাকিব আল হাসান।

মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।শাকিবের সঙ্গে ছিলেন তাঁর বাবা মাশরুর রেজা ও বোন বৃষ্টিসহ পরিবারের অন্য সদস্যরা। সকাল আটটার কয়েক মিনিট আগেই পরিবারের সদস্যদের নিয়ে দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।

Bangladesh Election 2024

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাকিব বলেন, আমি আশা করি ভোটারা মূল্যবান ভোটটি দিয়ে তাঁদের নাগরিক অধিকার পূরণ করবেন। তাঁরা সচেতনতার সঙ্গে ভোটদান করে আগামী ৫ বছরের জন্য তাঁদের প্রতিনিধি নির্বাচিত করবেন। আমি আশাবাদী মাগুরা ১-র মানুষ আমাকেই আর্শীবাদ করবেন। জয়ের ব্যাপারে আমি একশো ভাগ আশাবাদী।

একইসঙ্গে তিনি বলেন,'নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী' উল্লেখ করে শাকিব আল হাসান বলেন, 'নির্বাচনে জয়লাভ করে আগামী পাঁচ বছর মাগুরা-১ আসনের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগণ্য।'

এর পাশাপাশি শাবিক আল হাসন আরও বলেন, 'সকলে যাতে অভয়ে, নিরাপদে ভোট দিতে পারে এই কামনা করছি। ভোট সবার অধিকার। তাই সকলকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বানও জানাচ্ছি।' তিনি আশা করেন, মানুষ তাঁর নাগরিক অধিকার হিসেবে ভোট দিতে আসবেন। আওয়ামি লিগের তারকা এই প্রার্থীর আশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি বাড়বে।

সদর উপজেলার একাংশ ও শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা-১ আসনে শাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী হিসাবে ভোটের লড়াইয়ে আছেন চারজন। তাঁরা হচ্ছেন-বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লা ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

বাংলাদেশের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ হবে বাংলাদেশে। একাধিক প্রথম সারির রাজনৈতিক দল ভোট বয়কট করেছে। তবে এখনও পর্যন্ত অশান্তির কোনও খবর পাওয়া যায়নি বাংলাদেশে। তবে একাধিক জায়গায় ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+