রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রত্যাহার হ্যাপির
ঢাকা, ১১ মার্চ : বাংলাদেশের পেস বোলার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রত্যাহার করে নিলেন বাংলাদেশের তরুণী নায়িকা নাজনিন আখতার হ্যাপি।
গতকাল বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে রুবেল হোসেন ভালো পারফরমেন্স করেন এবং বাংলাদেশ ইংল্যান্ডকে হারায়। ইংল্যান্ডকে হারানোর পর বাংলাদেশে নায়কের মর্যাদা পাওয়া রুবেলের সঙ্গে ফের একবার খবরের শিরোনামে আসতেই কি ধর্ষণের অভিযোগ তুলে নিলেন হ্যাপি! তবে হ্যাপি কিন্তু বলছেন, বিশ্বকাপের মাঝে রুবেলের উপর বাড়তি চাপ তৈরি করতে চান না বলেই এই সিদ্ধান্ত।

বিশ্বকাপের মাসখানেক আগে অভিযোগ ওঠে যে ১৯ বছর বয়সী অভিনেত্রী তথা মডেল নাজনিন আখতার হ্যাপির সঙ্গে রুবেল শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। 'কিছু আশা কিছু ভালোবাসা'-তে অভিনয় করার সুবাদে হ্যাপি বাংলাদেশের ঘরে-ঘরে এখন পরিচিত নাম। তাই হ্যাপি ও রুবেলের এই ঘটনায় আলোড়ন পড়ে যায় সারা দেশে।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগ হ্যাপি বলেন, ঢাকায় রুবেলের ফাঁকা ফ্ল্যাটে দিনের পর পর দিন তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। রুবেলের শয্যাসঙ্গিনী হয়েছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রুবেল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করলেও পরে বিয়ে করতে অস্বীকার করেন। তাই বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে হয়েছে বলে দাবি করেন হ্যাপি। তিনি আরও বলেন, রুবেল হোসেন তাঁকে বিয়ে করলে তিনি মামলা প্রত্যাহার করে নেবেন।
ফলে চলতি বছরের জানুয়ারি মাসে নাজনিনের অভিযোগের জেরে বিশ্বকাপে খেলা প্রায় অনিশ্চিত হয়ে উঠেছিল রুবেলের। পুলিশ হেফাজতে থাকার পর অবশেষে জামিন পান রুবেল।
গতকাল ৫৩ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে শেষ আটে পৌঁছে দেন রুবেল। আর তারপরই হ্যাপি তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ তুলে নেন।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে নাজনিন বলেন, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আমি আর এই মামলা এগিয়ে নিয়ে যেতে চাই না। আমি কোনও প্রমাণও দিতে চাই না।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications