বাবর-রিজওয়ান ছাঁটাই, ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে পাকিস্তানের নেতৃত্বে সলমন
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। তার দল ঘোষণা হলো আজ। সবচেয়ে বড় চমক, দলে ঠাঁই হলো না দুই প্রাক্তন অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের। পাকিস্তানের নতুন টি২০ অধিনায়ক হলেন সলমন আলি আঘা।
৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু আবু ধাবিতে। এই টুর্নামেন্টে তিনবার ভারত-পাকিস্তান দ্বৈরথ হতে পারে। গ্রুপ পর্বেও এক গ্রুপেই রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এশিয়া কাপ শুরুর আগে শারজায় ত্রিদেশীয় সিরিজ রয়েছে। পাকিস্তান ছাড়াও যাতে খেলবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহী। ২৯ অগাস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর অবধি চলবে ত্রিদেশীয় সিরিজ।

এশিয়া কাপের 'এ' গ্রুপে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহী এক গ্রুপে আছে। পাকিস্তানের প্রথম খেলা ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর ভারত ও ১৭ তারিখ ইউএইর বিরুদ্ধে খেলা রয়েছে সলমনদের। ৮ বছর বাদে পাকিস্তানের টি২০ দল থেকে বাদ গেলেন বাবর। ২০২৬ সালে টি২০ বিশ্বকাপ। সে কারণেই এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে।
পাকিস্তান দল- সলমন আলি আঘা (অধিনায়ক), আব্রার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সলমন মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।












Click it and Unblock the Notifications