দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর, ডাক পেলেন শাহবাজ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্ত হিসেবে দলে ডাক পেলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ।
২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসে শেষবার ভারতের হয়ে খেলেছেন শাহবাজ। তবে তাঁকে প্রথম একাদশে গৌতম গম্ভীররা সুযোগ দেবেন কিনা সেটাই বড় প্রশ্ন।

অক্ষর অসুস্থতার কারণে এই সিরিজে খেলতে পারবেন না বলে জানিয়েছে বিসিসিআই। তবে তিনি দলের সঙ্গে লখনউ পৌঁছেছেন। সেখানে তাঁর শারীরিক অবস্থা ফের যাচাই করবে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।
অক্ষর গতকাল তৃতীয় টি২০ আন্তর্জাতিকে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে প্রথম একাদশে আসেন কুলদীপ যাদব। জসপ্রীত বুমরাহ পরিবারের সদস্যের অসুস্থতার খবর পেয়ে আমেদাবাদে গিয়েছিলেন। সে কারণে গতকাল ভারতের একাদশে আসেন হর্ষিত রানা।
অক্ষর চলতি টি২০ সিরিজে প্রথম ম্যাচে কটকে ২১ বলে ২৩ রান করেন এবং ৭ রান খরচ করে ২ উইকেট নেন। সেই ম্যাচে ভারত জিতেছিল। এরপর মুল্লানপুরে তিনি বল হাতে এক উইকেট নেন। ভারতের সামনে জয়ের টার্গেট ছিল ২১৪ রানের। অক্ষরকে তিনে পাঠানো হলে তিনি ২১ বলে ২১ রান করেন।
শাহবাজ ভারতের হয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ও ২টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছেন তেইশের হাংঝৌ এশিয়ান গেমসে আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনালে। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫ ম্যাচে শাহবাজ ৬০ রান করার পাশাপাশি ৮.২৫ ইকনমি রেটে চার উইকেট নেন। চলতি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। লখনউয়ে খেলে শেষ ম্যাচ খেলতে ভারত যাবে আমেদাবাদে।
ভারতের টি২০ আন্তর্জাতিক দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications