Axar Patel: অক্ষর প্যাটেল দিলেন খুশির খবর, স্ত্রী মেহার সঙ্গে ভিডিও শেয়ার করতেই ভাইরাল

Axar Patel: ভারতীয় দলের ঠাসা ক্রীড়াসূচি। জানুয়ারি পর্যন্ত রয়েছে ৮টি টেস্ট। যদিও তার সব কটিতেই অক্ষর প্যাটেলকে পাওয়া যাবে কিনা তা নিয়ে চর্চা শুরু হলো।

অক্ষর ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পারদর্শিতা দেখান। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে টেস্টে খেলানো হলে অবশ্য অক্ষর প্রথম একাদশে থাকছেন না।

Axar Patel

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তিন স্পিনার নিয়ে নামবে কিনা তা নির্ভর করবে পিচের উপর। ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে শিবির হবে। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে রোহিত শর্মার ভারত।

চলতি মাসেই আইপিএলের বিভিন্ন দলকে জানিয়ে দিতে হবে কাদের তারা ধরে রাখল। মনে করা হচ্ছে, দিল্লি ক্য়পিটালস অক্ষর প্যাটেলকে রেখেই আগামী মরশুমের পরিকল্পনা চূড়ান্ত করবে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অক্ষর প্যাটেল দিলেন খুশির খবর।

অক্ষর প্যাটেল বাবা হতে চলেছেন। সন্তানসম্ভবা স্ত্রী মেহার সঙ্গে একটি ভিডিও শেয়ার করে এই খবর দিয়েছেন অক্ষর নিজেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েও অক্ষর ইঙ্গিত দিয়েছিলেন শীঘ্রই ভালো কোনও খবর দেওয়ার। এবার সেটিই করলেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে।

অক্ষরের স্ত্রী মেহা নিউট্রিশনিস্ট ও ডায়েটিসিয়ান। ভদোদরায় গত বছরের জানুয়ারিতে মেহাকে বিয়ে করেন অক্ষর। পরিবারে খুশির মুহূর্ত আসার কথা জানিয়ে অক্ষর ইনস্টাগ্রামে ক্যাপশনে লিখেছেন, "A great joy is coming"। অক্ষর ও মেহাকে অনেক ক্রিকেটারও শুভেচ্ছা জানিয়েছেন। মনে করা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই অক্ষরকে ভারত-বাংলাদেশ টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+