T20 World Cup: নবীনদের খেলায় আধিক্য প্রবীণ অধিনায়কদেরই, এক নজরে দেখে নিন বিশ্বকাপের দলনেতাদের বয়স
টি২০ ক্রিকেট মানেই তারুণ্যের খেলা, তরুণ ক্রিকেটাররাই এই খেলার মূল নিয়ন্ত্রক, এমনই ধারণা প্রচলিত ছিল ক্রিকেট বিশ্বে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণাকে ভুল প্রমাণিত হচ্ছে। ফিটনেস থাকলে বয়স যে কোনও ফ্যাক্টর নয় তা বুঝিয়ে দিচ্ছেন রোহিত-বিরাটরা। এমনকি আসন্ন বিশ্বকাপে অভিজ্ঞ অধিনায়কদেরই রমরমা বেশি। ফলে নবীনদের খেলায় দাপট প্রবীণ অধিনায়কদের। এবারের টি২০ বিশ্বকাপে রমরমা বয়স্ক অধিনায়কদেরই।
এবারের টি২০ বিশ্বকাপে ২০ অধিনায়কের গড় বয়স দাঁড়িয়েছে ৩০.৬৫। তাদের মধ্যে, তিনজন অধিনায়ক আবার ৩৭ পেরিয়ে গিয়েছেন, কানাডার সাদ বিন জাফর এবারের বিশ্বকাপে সবথেকে প্রবীণ অধিনায়ক। তাঁর বয়স ৩৭ বছর ২০৩ দিন। কানাডার অধিনায়কই সবচেয়ে বয়স্ক এবারের বিশ্বকাপে।

স্কটল্যান্ডের রিচি বেরিংটন আছেন দ্বিতীয় স্থানে, তাঁর বয়স ৩৭ বছর ৫৮ দিন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের রোহিত শর্মা, তাঁর বয়স ৩৭ বছর ৩১ দিন।। এদিকে, নেপালের রোহিত পাউডেল(২১ বছর, ২৭২ দিন) হতে চলেছেন টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ অধিনায়ক। এবার এক নজরে দেখে নেওয়া যাক এবারের কোন দলের অধিনায়কদের বয়স কত?
আফাগানিস্তানে রশিদ খানের বয়স ২৫ বছর। অস্ট্রেলিয়ার নেতৃত্বের দায়িত্বে রয়েছেন মিচেল স্টার্ক তাঁর বয়স ৩২ বছর। বাংলাদেশ এবার তরুণ অধিনায়কের উপরই আস্থা রেখেছে। দলে শাকিবের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও নেতৃত্বের দায়িত্বে রয়েছেন ২৫ বছরের নাজমুল হোসেন শান্ত।
ইংল্যান্ডের অধিনায়কের বয়সই এবার বেশি। জস বাটলারের বয়স ৩৩। একই বয়স আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংয়ের। নাবিবিয়ার মিরউই গারহার্ডের বয়স ২৯। নেদারল্যান্ডস দলের অধিনারয়ক এবার স্কট এডওয়ার্ড, তাঁর বয়স ২৭। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও কিন্তু বয়স্কদের তালিকাতেই আছেন। তাঁর বয়স ৩৩।
৩০ পেরিয়ে গিয়েছে ওমানের আকিব ইলিয়াসের। তাঁর বয়স ৩১ বছর। পাপুয়া নিউ গিনির আশাদুল্লাহ ভালার বয়স আবার ৩৬।
IPL 2025: বাড়বে রিটেনের সংখ্যা? নিলামের আর্কষণীয়তা বজায় রেখেই নীতি চূড়ান্ত করতে চাইছে বিসিসিআই
পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বয়স ২৯ বছর। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করামের বয়স ২৯। শ্রীলঙ্কান অধিনায়ক হাসারাঙ্গার বয়স ২৬।উগান্ডার বাইরান মাসাবার বয়স ৩২ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেলের বয়স ৩১ বছর। ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়ালের বয়স ৩০ বছর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications