আইপিএল ২০২১-এর আগে এবার বড় ধাক্কা সিএসকে শিবিরে, আরও এক অস্ট্রেলিয় রথীর নিষ্ক্রমণ
আইপিএল ২০২১-এর আগে এবার বড় ধাক্কা সিএসকে শিবিরে, আরও এক অস্ট্রেলিয় রথীর নিষ্ক্রমণ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদের পর এবার আইপিএল ২০২১ শুরুর আগে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। টুর্নামেন্ট খেলবেন না বলে জানিয়ে দিলেন আরও এক অস্ট্রেলিয় রথী। যিনি আগামী আইপিএলে চেন্নাইয়ের বোলিং বিভাগের অন্যতম শক্তি হতে চলেছিলেন। সেহেন ক্রিকেটারের পরিবর্ত কে হন, সেদিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট মহল।

খেলবেন না হ্যাজেলউড
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২১ সালের আইপিএল। তার আগে অনুশীলনে অংশ নিতে নিজ নিজ দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন ক্রিকেটাররা। স্রোতের বিপরীতে হেঁটেছেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। জানিয়ে দিয়েছেন যে আগামী আাইপিএল তিনি খেলবেন না। যা চেন্নাই সুপার কিংসের কাছে বড় ধাক্কা বলা চলে।

কেন এমন সিদ্ধান্ত
জশ হ্যাজেলউডের বক্তব্য, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ধরে টানা ১০ মাস তাঁকে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে। তাই নতুন করে আর তিনি নিয়মের বেড়াজালে আবদ্ধ হতে চান না বলে জানিয়েছেন অজি ফাস্ট বোলার। আগামী দুই মাস তিনি অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানিয়েছেন হ্যাজেলউড।

টি২০ বিশ্বকাপ লক্ষ্য
চলতি বছরের অক্টোবরে ভারতে টি২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। সেই টুর্নামেন্টের জন্য তৈরি হতে নিজেকে সময় দিতে চান জশ হ্যাজেলউড। তার আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেট সিরিজ খেলে নিজের শক্তি ঝালিয়ে নেওয়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন অজি ফাস্ট বোলার। ফলে আইপিএল খেলাটা তাঁর কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন জশ।

সরেছেন আরও দুই অস্ট্রেলিয় ক্রিকেটা
জশ হ্যাজেলউড একা নন, তাঁর আগে ২০২১ সালের আইপিএল খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন আরও দুই অস্ট্রেলিয় ক্রিকেটার। আগামী টুর্নামেন্টে জশ ফিলিপকে পাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন না মিচেল মার্শ।












Click it and Unblock the Notifications