প্রথম ওয়ান ডে-তে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

প্রথম ওয়ান ডে-তে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

সিডনিতে অনুষ্ঠিত প্রথং ওয়ান ডে ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করে বড় স্কোর খাড়া করে প্রতিপক্ষ শিবিরের ওপর চাপ বাড়ানোই তাঁদের পরিকল্পনা বললে জানালেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। করোনা ভাইরাসের আবহে সীমিত দর্শকের সামনে অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডে ম্যাচ।

প্রথম ওয়ান ডে-তে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

যেমনটা আশা করা হয়েছিল, তেমনটাই হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে গাঢ় নীল জার্সিতেই মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় হওয়া ১৯৯২ সালের বিশ্বকাপে এই রং-এর জার্সিতে মাঠ কাঁপিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই স্মৃতিতে মজে গিয়েছে দেশের ক্রিকেট মহল। বিরাট কোহলিদের গায়ে নতুন জার্সি দুর্দান্ত মানাচ্ছে বলে দাবি ক্রিকেট প্রেমীদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতীয় দলে অল-রাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। অন্যদিকে বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদবের পরিবর্তে আজ টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেলেন পেসার নভদীপ সাইনি। অর্থাৎ তিন পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।

ভারতের প্রথম একাদশ : শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, নভজীপ সাইনি, জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, মার্নাস লাবুসানে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+