আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপ ষষ্ঠবার জিতল অস্ট্রেলিয়া, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনন্য নজির

মহিলাদের টি ২০ বিশ্বকাপ নিজেদের দখলেই রাখল অস্ট্রেলিয়া। মেগ ল্যানিংয়ের দল আজ কেপ টাউনে ফাইনালে ১৯ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে।

আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপ জিতল মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। আজ কেপ টাউনে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে। এই নিয়ে ষষ্ঠবার মহিলা টি ২০ বিশ্বকাপ খেতাব ঘরে তুলল অস্ট্রেলিয়ার প্রমীলা বাহিনী। ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল অজিরা। ম্যাচের সেরা বেথ মুনি। টুর্নামেন্টের সেরার পুরস্কারটি পেয়েছেন অ্যাশ গার্ডনার (Ashleigh Gardner)।

মহিলা টি ২০ বিশ্বকাপ নিজেদের দখলেই রাখল অস্ট্রেলিয়া

এদিন বিশ্বের প্রথম মহিলা টি ২০ অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিলেন মেগ ল্যানিং। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া তুলেছিল ৬ উইকেটে ১৫৬ রান। ওপেন করতে নেমে ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৩ বলে সর্বাধিক ৭৪ রান করেন বেথ মুনি। গার্ডনার তিনে নেমে ২৯ রান করেন। শবনিম ইসমাইল ও মারিজানে কাপ দুটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ৬ উইকেটে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি শুন লুসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। ওপেনার লরা উলভার্ট পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৬১ রান করেন। মেগান শুট (Megan Schutt), অ্যাশ গার্ডনার, ডার্সি ব্রাউন ও জেস জোনাসেন একটি করে উইকেট নেন। এবারের মহিলা টি ২০ বিশ্বকাপে ১১০ রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরার পুরস্কারটি পেয়েছেন গার্ডনার। দক্ষিণ আফ্রিকা এবারের মহিলা টি ২০ বিশ্বকাপ আয়োজন করে। প্রথমবার ফাইনাল খেলল।

অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা দল এই নিয়ে মোট ২১টি আইসিসি ইভেন্ট জিতল। সাফল্য বেশি মেয়েদেরই। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জিতেছে ১৯৭৮, ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০১৩ ও ২০২২ সালে। টি ২০ বিশ্বকাপ জয় ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে। অস্ট্রেলিয়ার পুরুষ দল ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে। ২০২১ সালে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া একবারই টি ২০ বিশ্বকাপ ঘরে তুলেছে। ২০০৬ ও ২০০৯ সালে অজিরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+