অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টি ২০-তে পরাজিত হরমনপ্রীতের ভারত, শিখার শতাব্দীর সেরা বলের ভিডিও ভাইরাল

প্রথম টি ২০ আন্তর্জাতিক বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আজ কারারায় দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। তবে তারই মধ্যে ভাইরাল হল শিখা পাণ্ডের অবিশ্বাস্য ডেলিভারি। যে ইনস্যুইং ডেলিভারিতে বোল্ড হলেন অভিজ্ঞ অ্যালিসা হিলি, তা অবিশ্বাস্য!

শিখা পাণ্ডের শতাব্দীর সেরা বলের ভিডিও ভাইরাল

টস জিতে হরমনপ্রীতদের ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক মেগ ল্যানিং। ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম ওভারের শেষ বলে আউট হন স্মৃতি মান্ধানা। ৫ বলে ১ রান করেন তিনি। ২.৫ ওভারে দলের ১২ রানের মাথায় ফেরেন অপর ওপেনার শেফালি ভার্মা। শেফালি তিনের বেশি করতে পারেননি। প্রথম টি ২০-তে ৪৯ রানে অপকাজিত থাকলেও এদিন সাত রানে আউট হন জেমাইমা রডরিগেজ। পাঁচটি চারের সাহায্যে ২০ বলে ২৮ রানে ক্যাপ্টেন হরমনপ্রীত আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৮.৫ ওভারে ৪ উইকেটে ৫০। যস্তিকা ভাটিয়া আউট হন দলের ৫২ রানের মাথায়। তিনি রান আউট হন ব্যক্তিগত ৮ রানে।

রিচা ঘোষ ২ ও দীপ্তি শর্মা ১৬ রানের বেশি করতে পারেননি। দীপ্তিও রান আউট হন। শিখা পাণ্ডে করেন ১। ভারতের ষষ্ঠ উইকেট পড়ে ৬১ রানে, সপ্তম উইকেট ৭৮ ও নবম উইকেট ১৭ ওভারে ৮১ রানের মাথায়। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে পূজা বস্ত্রকারের ২৬ বলে ৩৭ রানের সুবাদে পুরো ২০ ওভার খেলে ভারত ১১৯ রানে পৌঁছায়। শেষ তিন ওভারে পূজাকে সঙ্গত দিলেও খাতা খুলতে না পেরে ৪ বলে শূন্য করে অপরাজিত থাকেন রাজেশ্বরী গায়কোয়াড়।

অস্ট্রেলিয়া পাঁচ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছায় ৬ উইকেট হারিয়ে। তবে অজি ইনিংসে প্রথম ধাক্কা দিয়েই চমক দেখান শিখা পাণ্ডে। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনি ছিটকে দেন হিলির স্টাম্প। অফ স্টাম্পের বাইরে পড়া বল দুরন্ত ইনস্যুইংয়ে ঠকিয়ে দেয় অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটারকে। এই ডেলিভারিটিকে মহিলা ক্রিকেটে শতাব্দীর সেরা বলা হচ্ছে।

চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও পোস্ট করা হয়েছে। বেথ মুনি ৩৪ রান করেন। অজিরা কষ্টার্জিত জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় তাহিলা ম্যাকগ্রার ৩৩ বলে অপরাজিত ৪২ রানের দৌলতে। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। ভারতের সফলতম বোলার রাজেশ্বরী গায়কোয়াড় চার ওভারে ২১ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন। এই জয়ের ফলে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহে এখনও অবধি এসেছে ৯ পয়েন্ট, ভারতের ঝুলিতে এসেছে ৫ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+