ওয়ান ডে ৩৭৪, ভারতের বিরুদ্ধে কোন নজির অস্ট্রেলিয়ার! কী বলছে পরিসংখ্যান
ওয়ান ডে ৩৭৪, ভারতের বিরুদ্ধে কোন নজির অস্ট্রেলিয়ার! কী বলছে পরিসংখ্যান
অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে সিডনিতে প্রথম ওয়ান ডে-তে পাহাড়প্রমাণ রান খাড়া করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে অনবদ্য নজিরও গড়েছেন অজিরা। ছাপিয়ে গিয়েছে অতীতের সব রেকর্ডকে। এক কথায় নিজেদেরই হারিয়ে দিয়েছেন অ্যারন ফিঞ্চরা। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতের বিরুদ্ধে স্কোর
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। ১২৪ বলে ১১৪ রান করেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৬৬ বলে ১০৫ রান করেছেন স্টিভ স্মিথ। মহম্মদ শামি ছাড়া ভারতের সব বোলারকেই জব্দ করেছে অজি শিবির।

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ
ওয়ান ডে ভারতের বিরুদ্ধে এত বড় স্কোর এর আগে কোনও দিন খাড়া করতে পারেনি অস্ট্রেলিয়া। ৩৭৪ এখনও পর্যন্ত সেরা। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৯ রান করেছিল অস্ট্রেলিয়া। এতদিন সেটিই ছিল সর্বাধিক।

ওয়ান ডে-তে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানাসবার্গে ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪৩৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচ হেরে গিয়েছিল রিকি পন্টিংয়ের দল।

অন্যান্য স্কোর
পার্থে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ৪১৭ রান ওয়ান ডে-তে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেরা স্কোর। তৃতীয় স্থানে রয়েছে নটিংহ্যামে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ৩৮১।












Click it and Unblock the Notifications