Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিধ্বংসী শাকিবে অস্ট্রেলিয়া শেষ ৬২ রানে, স্পিন-জুজুতে কেঁপে বাংলাদেশের কাছে লজ্জার পরাজয়

টি ২০ সিরিজ আগেই জিতে নিয়েছিল বাংলাদেশ। গতকাল অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচটি জিতে ব্যবধান কমাতে সক্ষম হলেও আজ ফের লজ্জার সম্মুখীন হল অস্ট্রেলিয়া। ১২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ আট উইকেট ২৪ রানে পড়ায় ১৩.৪ ওভারে ৬২ রানেই গুটিয়ে গেল অজিরা। টি ২০ বিশ্বকাপের আগে এমন হতশ্রী পারফরম্যান্স নিঃসন্দেহে অস্ট্রেলিয়াকে চিন্তায় রাখবে।

বাংলাদেশের ১২২

আজ ঢাকায় টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ আট উইকেট হারিয়ে তুলেছিল ১২২ রান। ওপেনার মহম্মদ নঈম সর্বাধিক ২৩ রান করেন। অধিনায়ক মাহমুদুল্লাহ-র সংগ্রহ ১৯। সৌম্য সরকার ১৬, মেহেদি হাসান ১৩, শাকিব আল হাসান ১১ ও আফিফ হোসেন ১০ রান করেন। অস্ট্রেলিয়ার নাথান এলিস ও অ্যাস্টন অ্যাগর ২টি করে উইকেট দখল করেন। অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগর ও অ্যাডাম জাম্পা পান একটি করে উইকেট।

লজ্জার হার

আরও একবার ১৩০-এর কমে বিপক্ষকে আটকে রেখেও শেষে স্পিন-জুজুতে কেঁপে লজ্জার হারের সম্মুখীন হল অস্ট্রেলিয়া। ৭.২ ওভারে ৩৮ রানে পড়েছিল তৃতীয় উইকেট। সেখান থেকে অজিরা অল আউট হয়ে গেল ৬২ রানে, ১৩.৪ ওভারের মধ্যেই! শেষ ছয় উইকেট পড়ল ৩.১ ওভারে মাত্র ৯ রানের মধ্যে। অধিনায়ক ম্যাথু ওয়েড ওপেন করতে নেমে সর্বাধিক ২২ রান করেন। বেন ম্যাকডারমট করেন ১৭। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। ৩.৪ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন-সহ ৯ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন শাকিব আল হাসান, এদিন ৮৪তম টি ২০ আন্তর্জাতিকে তাঁর উইকেট সংখ্যা একশো পার করে হল ১০২টি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ৩ ওভারে ১২ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন মহম্মদ সঈফুদ্দিন। নাসুম আহমেদের ঝুলিতে গিয়েছে দুটি উইকেট। একটি উইকেট পেয়েছেন মাহমুদুল্লাহ।

ব্যাটিং বিপর্যয়েই পরাজয়

টি ২০ আন্তর্জাতিকে এটিই সর্বনিম্ন স্কোর অস্ট্রেলিয়ার। এর আগে ছিল সাউদাম্পটনে ২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই নিয়ে পঞ্চমবার অজিরা গুটিয়ে গেল ১০০-র কম রানে। এদিন ৬০ রানে হেরে সিরিজও ১-৪ ব্যবধানে হারল ম্যাথু ওয়েডের দল। এর আগে অজিদের ১৪.৩ ওভারে অল আউট হওয়ার রেকর্ড ছিল। এদিন সেই রেকর্ডও ভেঙে গেল। ম্যাথু ওয়েড বলেন, কোনও অজুহাত দিতে চাই না। তবে সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হলাম এই সিরিজে। আমাদের বোলাররা যথেষ্ট ভালো বল করেছেন গোটা সিরিজে। এদিন অবশ্য সেই তুলনায় পারফরম্যান্স কিছুটা খারাপ। কিন্তু বোলাররা ভালো করলেও প্রতিটি ম্য়াচেই আমাদের ব্যাটিং একেবারেই ভালো হয়নি। বাংলাদেশ এই পরিস্থিতিতেও ভালো খেলায় তাঁদের অভিনন্দন। এই সিরিজ আমাদের দলের নতুনদের কাছেও বড় শিক্ষা হয়ে রইল। এই অভিজ্ঞতা তাঁদের কেরিয়ারে কাজে লাগবে।

শাকিবের নজির

শাকিব আল হাসান ম্যাচের সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের তারকা এদিন বলেন, এখনও খেলাটাকে উপভোগ করছি সেটাই বড় ব্যাপার। নিঃসন্দেহে উইকেট চ্যালেঞ্জিং ছিল। সেখানে ১২০-১৩০ তুললেই জেতা যাবে বলে আমাদের বিশ্বাস ছিল। বোলাররাও খুব ভালো পারফর্ম করেছেন। জিম্বাবোয়ের পর এই সিরিজেও আমাদের দল যেভাবে খেলল তাতে এই কৃতিত্ব এসেছে দলগত সংহতির কারণেই। উল্লেখ্য, শাকিবই হলেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার যাঁর টি ২০ আন্তর্জাতিকে এক হাজার রানের পাশাপাশি ১০০ বা তার বেশি উইকেটও রয়েছে। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেটের মালিক লসিথ মালিঙ্গার রেকর্ড ভাঙতে শাকিবের দরকার আর ৬টি উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+