মোহালিতে প্রথম টি ২০ আন্তর্জাতিকে টস জিতল অস্ট্রেলিয়া, প্রথমে ব্যাটিং ভারতের, দলেও চমক
মোহালিতে তিন ম্যাচের সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এই স্টেডিয়ামে আজ অবধি একটি টি ২০ আন্তর্জাতিকেও হারেনি ভারত। আবার ভারতের মাটিতে শেষ তিন সাক্ষাতের তিনটিতেই জিতেছে অজিরা। টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথমবার ভারতে টি ২০ সিরিজ খেলছে অ্যারন ফিঞ্চের দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

ভারতের একাদশে হর্ষল প্যাটেল জায়গা করে নিয়েছেন। তবে আজ খেলানো হয়েছে চোট সারিয়ে ফেরা অপর পেসার জসপ্রীত বুমরাহকে। মহম্মদ শামি করোনা আক্রান্ত হওয়ায় দলে এসেছেন উমেশ যাদব। তিনিও ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে আজ খেলবেন ২০১৯ সালের পর। ঋষভ পন্থকে বাইরে রেখে এ ম্যাচে উইকেটকিপার হিসেবে খেলানো হচ্ছে দীনেশ কার্তিককে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে আজ প্রথমবার খেলছেন টিম ডেভিড। এ ছাড়া ওপেন করবেন ক্যামেরন গ্রিন। গ্রিন অবশ্য বিশ্বকাপের দলে নেই।
Huddle Talk ✅
— BCCI (@BCCI) September 20, 2022
Time to hit the ground running 👍 👍
Follow the match 👉 https://t.co/ZYG17eC71l #TeamIndia | #INDvAUS pic.twitter.com/SPt8lvKvBP
রোহিত শর্মা বলেন, প্রতিটি ম্যাচই আমাদের কাছে সংশোধন করে নেওয়ার সুযোগ। গত ৬ থেকে ৮ মাসে আমরা আরও বেশি করে উপলব্ধি করেছি ম্যাচ জেতার জন্য কী কী করণীয়। এশিয়া কাপের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ের কথাও শোনা গিয়েছে রোহিতের গলায়। তিনি বলেন, সব সময়ই সেরা ও শক্তিশালী দল গঠন করাই আমাদের লক্ষ্য থাকে। চোট-আঘাতের সমস্যাও রয়েছে। আজকের ম্যাচে হর্ষল দলে ফিরেছেন। তবে বুমরাহ আজ খেলছেন না। তিনি সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে খেলবেন। এশিয়া কাপের আফগানিস্তান ম্যাচে রোহিত খেলেননি। সে কথা মনে করিয়ে রোহিত জানান, তিনি দলে ফিরেছেন। বাইরে রাখা হয়েছে ঋষভ পন্থকে।
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) September 20, 2022
Australia have elected to bowl against #TeamIndia in the first #INDvAUS T20I.
Follow the match 👉 https://t.co/ZYG17eC71l pic.twitter.com/jxRYDRl9Bk
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে তাঁরা এই সিরিজকে গুরুত্ব দিচ্ছেন। ভারতের মাটিতে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। যে কোনও দলের কাছেই। শিশির পড়ার সম্ভাবনার কথা ভেবেই বোলিংয়ের সিদ্ধান্ত। আজ অবধি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ২৩টি টি ২০ আন্তর্জাতিক হয়েছে। একটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যে ২২টি ম্যাচের ফয়সালা হয়েছে তাতে ভারত জিতেছে ১৩টি, ৯টিতে অজিরা। মোহালিতে দুই দেশের পারস্পরিক একমাত্র সাক্ষাতে ভারত হারিয়েছিল অজিদের, ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের ম্যাচে। ডেভিড ওয়ার্নার না থাকায় ক্যামেরন গ্রিনকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে অজিরা। যদিও পেশাদার ক্রিকেটে তিনি আগে কখনও ওপেন করেননি বলেই জানা যাচ্ছে।
Here's #TeamIndia's Playing XI for the T20I series opener 🔽
— BCCI (@BCCI) September 20, 2022
Follow the match 👉 https://t.co/ZYG17eC71l #INDvAUS pic.twitter.com/VUaQFzVUDf
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক(উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল
অস্ট্রেলিয়া- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স, নাথান এলিস, জশ হ্যাজলউড












Click it and Unblock the Notifications