Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs PAK: বল হাতে কামিন্সের ১০ উইকেট, ব্যাটিংয়েও করলেন বিশেষ কীর্তি, বক্সিং ডে টেস্টে বিরাট জয় অজিদের

AUS vs PAK: বক্সিং ডে টেস্টে দুরন্ত জয় অস্ট্রেলিয়ার। চতুর্থ দিনেই পাকিস্তানের বিরুদ্ধে ৭৯ রানে জয় হাসিল করল অজি বাহিনী। বল হাতে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বিশেষ কীর্তি গড়লেন কামিন্স। সেইসঙ্গে বছরের শেষে আরও একটা টেস্ট সিরিজে জয় পেল অজিরা।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩১৮ রানের জবাবে পাকিস্তান তোলে ২৬৪। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর ছিল ৬ উইকেটে ১৮৭। লিড ২৪১ রানের। ১৩০ বলে ৯৬ রান করেছেন মিচেল মার্শ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৬২ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

AUS vs PAK

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ও মীর হাজমা চারটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছি‌ল ৩১৭ রানের। কিন্তু ২৩৭ রানেই গুটিয়ে গেল পাক দলের ইনিংস। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও বল হাতে জ্বলে উঠলেন প্যাট কামিন্স। দুই ইনিংসে মোট পাঁচটি করে ১০ উইকেট নিলেন কামিন্স।

হাতে দেড় দিন সময় ছিল, টার্গেট ছিল ৩১৭। কিন্তু অজি আগুনে বোলিংয়ের সামনে চতুর্থ দিনেই অল আউট হয়ে গেল পাক দল। শান মাসুদ এবং আঘা সমলন অর্ধশতরান করলেও বাকি ব্যাটাররা পুরোপুরি ফ্লপ হলেন। বাবর আজম করলেন ৭৯ বলে ৪১ রান। পাকিস্তানের শেষ চার জন ব্যাটসম্যান ০ রানেই আউট হলেন। কামিন্সের পাঁচ উইকেট ছাড়াএ চারটি উইকেট নিলেন মিচেল স্টার্ক।

২৩৭ রানে অল আউট হয়ে যাওয়ায় ৭৯ রানে ম্যাচ জিতে নিল অজিরা। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজে ২-০ ফলেও এগিয়ে গেল কামিন্সরা। সিরিজের শেষ ম্যাচ হবে সিডনিতে, আপাতত হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য অজিদের। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন কামিন্স। সেইসঙ্গে টেস্টে ২৫০টি উইকেট ‌নেওয়ার নজির স্পর্শ করলেন।

শুধু বল হাতেই নয়। ব্যাট হাতেই কামাল করলেন অজি তারকা। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে যখন অধিনায়ক প্যাট কামিন্স এবং অ্যালেক্স কেরি ( ব্যাট করছিলেন তখন এই অদ্ভুত ঘটনাটি ঘটে। প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে ১ বলে ৫ রান যোগ করে ক্রিকেট দুনিয়াকে বেশ অবাক করে দিয়েছেন।

আমির জামালের দুর্দান্ত বোলিংয়ে প্যাট কামিন্স ওভারথ্রো থেকে সামান্য সাহায্য নিয়ে বাউন্ডারি না মেরেই অস্ট্রেলিয়ার সংগ্রহে ৫ রান যোগ করেন। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তিন নম্বরে উঠে এল অজিরা। ৪২ পয়েন্ট (৫০ শতাংশ) নিয়ে তিন নম্বরে প্যাট কামি‌ন্সরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+