AUS vs IND: অস্ট্রেলিয়ার দাপট দেখে মারাত্মক কাণ্ড বিরাটের, কনস্টাসকে ধাক্কা দিয়ে কোহলি পেতে পারেন শাস্তি

AUS vs IND: বক্সিং ডে টেস্টে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। স্যাম কনস্টাসের এদিনই টেস্ট অভিষেক হলো। রীতিমতো আগ্রাসী মেজাজে ব্যাটিংও করলেন।

অর্ধশতরানে পৌঁছনোর কিছু আগে সেই কনস্টাসকেই কাঁধ দিয়ে গুঁতো মারলেন কোহলি। এর পরের ওভারেই ব্যাট হাতে জবাব দিতে ঝড় তুললেন কনস্টাস।

AUS vs IND

ঘটনা অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারের শেষে। মহম্মদ সিরাজের ওভারের শেষ বলে এক রান নিয়ে ওপেনিং পার্টনার উসমান খোয়াজার দিকে যাচ্ছিলেন কনস্টাস। তার ঠিক আগেই, মহম্মদ সিরাজ কনস্টাসকে কিছু বলেন। পরের বলেই, ওভারের পঞ্চম ডেলিভারিতে চার মারেন অজি ওপেনার।

কনস্টাস যখন ওভার শেষে খোয়াজার দিকে যাচ্ছিলেন, তখন বিরাট কোহলি তাঁর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কাঁধ দিয়ে কনস্টাসের শরীরে আঘাত করেন। কনস্টাস রুখে বিরাটকে কিছু বলেন। বিরাট পাল্টা কনস্টাসের আচরণ নিয়ে এমন ভাব করেন যেন দোষটা কনস্টাসের।

দ্রুত সেখানে পৌঁছন উসমান খোয়াজা এবং আম্পায়াররা। কনস্টাস নিজে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। ফক্স স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যা হয়েছে মাঠেই হয়েছে। মাঠেই থাক। আমি প্রতিদ্বন্দ্বিতা ভালোবাসি। দর্শকঠাসা স্টেডিয়ামে অভিষেকের চেয়ে ভালো কিছুই হতে পারে না।

ফুটেজে দেখা যাচ্ছে, বিরাট ও কনস্টাস কেউই তাঁদের যাত্রাপথের দিশা বদল করেননি। তবে ধাক্কা লেগেছে। কোহলি বিস্ময় প্রকাশ করেন, কনস্টাসও। তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। আম্পায়াররা সরিয়ে দেওয়ার পরেও কনস্টাসের দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায় কোহলিকে।

নেটাগরিকদের মতে, বিরাট কোহলির এমন আচরণ করা উচিত হয়নি অভিষেক হওয়া ১৯ বছরের ক্রিকেটারের সঙ্গে। এই ঘটনার পরের ওভারেই ১৮ রান নেন কনস্টাস, যা বুমরাহর টেস্ট কেরিয়ারে দেওয়া কোনও ওভারে সর্বাধিক রান।

বিরাট কোহলির অবশ্য এই ঘটনার জন্য শাস্তি দাবি করেছেন রিকি পন্টিং, মাইকেল ভনরা। ভনের দাবি, কনস্টাস ঠিকভাবেই যাচ্ছিলেন। বিরাটই নিজের গতিপথের দিশা পরিবর্তন করেছেন। বিরাট অল-টাইম গ্রেট। অনেক অভিজ্ঞ। বিরাট পরে ভাববেন, কেন এমনটা করলাম?

এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য ভনের। রিকি পন্টিং বলেছেন, বিরাট প্রায় গোটা পিচ বরাবর হাঁটার সময় প্ররোচনা দিয়ে এই ঘটনা ঘটালেন। তা নিয়ে আমার মনে সংশয় নেই। ভনের মতো পন্টিংও চান বিরাটের শাস্তি!

এমসিসির নিয়মে কোনও ক্রিকেটারের সঙ্গে অনভিপ্রেত বা ইচ্ছাকৃতভাবে শারীরিক স্পর্শ বা আঘাত করা লেভেল ২ অপরাধ হিসেবে গণ্য হয়। এমসিসির আচরণবিধি ৪২.১ ধারায় তা পড়ে। কোনও ক্রিকেটার আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মনে করলে প্রথমে আম্পায়াররা রিপোর্ট দিয়ে থাকেন। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেন ম্য়াচ রেফারি।

ম্যাচ রেফারি যদি মনে করেন, বিরাট ইচ্ছাকৃতভাবে কনস্টাসকে আঘাত করেছেন তাহলে বড় শাস্তি হতে পারে। তিন থেকে চার ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে দোষী ক্রিকেটারের নামের পাশে। ৫০ থেকে ১০০ শতাংশ জরিমানা তো হবেই, তিনটি ডিমেরিট পয়েন্টের জন্য ১টি সাসপেনশন পয়েন্টও যোগ হতে পারে। ডিমেরিট পয়েন্টের সংখ্যা ৪ হলে সাসপেনশন পয়েন্ট হবে ২।

২০১৯ সালের পর বিরাটকে ডিমেরিট পয়েন্ট পেতে হয়নি। ডিমেরিট পয়েন্টের সময়সীমা ধার্য থাকে ২৪ মাস। বিরাটকে ৪টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হলো একটি টেস্ট বা ২টি সীমিত ওভারের ম্যাচে সাসপেন্ড হতে হবে। সেক্ষেত্রে সিডনি টেস্টে খেলা নাও হতে পারে কোহলির। তবে শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন কোহলি, এমনকী ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, ২০১৮ সালে স্টিভ স্মিথকে ধাক্কা মারেন কাগিসো রাবাডা। তাঁকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। পরে আবেদন করায় শাস্তি মকুব করা হয়।

এদিকে, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৫৩ ওভারে ২ উইকেটে ১৭৬। কনস্টাস ৬০ ও উসমান খোয়াজা ১২১ বলে ৫৭ রান করেন। খোয়াজা ফের বুমরাহর শিকার। মার্নাস লাবুশেন ৪৪ ও স্টিভ স্মিথ ১০ রানে অপরাজিত। রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ ১টি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+