AUS vs IND: মেলবোর্নে মহিলা সাংবাদিককে ধমক! কোহলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অজি মিডিয়ার
মেলবোর্নে আসার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না ভারতীয় দলের। প্রতিদিনই নিত্য নতুন উপাদান যোগ করছে অস্ট্রেলিয়ান মিডিয়া। মেলবোর্নে প্রথমে বিতর্ক তৈরি হয় বিরাট কোহলির সঙ্গে। বিরাটের অনুমতি না নিয়েই তাঁর সন্তানদের ছবি তোলা নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর শনি এবং রবিবার ধরে চলে হিন্দি-ইংরেজি বিতর্ক। সোমবার ভারতীয় দলের অনুশীলনে ছুটি থাকলেও বিতর্ক থামল না।
এবার অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের একাংশের নিশানায় ফের বিরাট কোহলি। মেলবোর্ন বিমানবন্দর অধ্যায় যে এত দ্রুত অজি মিডিয়া ভুলে যাবে না তা ফের এরকবার প্রমাণিত হল। এবার বিরাট কোহলির বিরুদ্ধে মহিলা সাংবাদিককে ধমকানোর অভিযোগ তুলল। যা অত্যন্ত গুরুতর। অস্ট্রেলিয়ান সাংবাদিকদের একাংশের দাবি কর্তব্যরত মহিলা সাংবাদিককে ধমক দিয়েছেন কোহবি। শুধু ওই সংবাদিককে নয়, তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যানদেরও ধমকেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

কিন্তু ঘটনাটি এবার অন্য মাত্রা পেল। কোহলির বিরুদ্ধে মহিলা সাংবাদিককে ধমকানোর অভিযোগ উঠল। এমনকি অস্ট্রেলিয়ার সাংবাদিকদের আরও অভিযোগ, প্রাক্তন ভারত অধিনায়কের থেকে ধমক খেয়ে ভয় পেয়ে যান কর্তব্যরত মহিলা সাংবাদিক। কোনও রকমে বিমানবন্দর থেকে চলে যান তিনি। যদিও কোহলির বিরুদ্ধে সংশ্লিষ্ট মহিলা সাংবাদিক বা চিত্র সাংবাদিক সরকারিভাবে কোনও অভিযোগ করেননি। ফলে ভারতীয় দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মুখ খোলা হয়নি।
বিরাট শুধু একা নন অজি মিডিয়ার তোপের মুখে পড়েছেন রবীন্দ্র জাদেজা থেকে আকাশ দীপ। তাঁদের সঙ্গে ভাষা নিয়ে বিতর্ক তৈরি করেছে অজি মিডিয়া।
মেলবোর্নের জাংশন ওভালে রবিবার বেলায় হওয়ার কথা ছিল দুই দেশের সাংবাদিকরা প্রীতি ম্যাচে অংশ নেবেন। কিন্তু জাদেজার বিরুদ্ধে অস্ট্রেলিয়ান মিডিয়া যেভাবে মন্তব্য করছে তা ভালো ভাবে নেয়নি ভারত। তার ফলে এই ম্যাচ বয়কট করে ভারতীয় সাংবাদিকরা। টিম ইন্ডিয়ার মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন, একাধিক সাংবাদিক এই ম্যাচ বয়কট করায় খেলার লোক হচ্ছে না, তাই ম্যাচ বাতিল হয়ে যায়।












Click it and Unblock the Notifications