AUS vs IND: আইসিসির থেকে বেশি শক্তিশালী বিসিসিআই! বক্সিং ডে টেস্টের আগে স্মিথদের বিতর্কিত মন্তব্য
বক্সিং ডে টেস্ট শুরুর আগে বিতর্ক যেন কিছুতেই কমছে না ভারত এবং অস্ট্রেলিয়ায় শিবিরে। মেলবোর্নে আসার পর থেকেই ভারতীয় দলকে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে এবার বিতর্কে জড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। একটি ভিডিওতে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যা সোশ্যাল মিডিয়ায় বিতর্কে নতুন ইন্ধন জুগিয়েছে।
আসলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে বিসিসিআই এবং আইসিসিকে নিয়ে এক কথায় ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এখানে স্টিভ স্মিথ থেকে শুরু করে প্যাট কামিন্স কিংবা ট্রাভিস হেড প্রত্যেকেই নিজেদের বক্তব্য রাখেন। কিন্তু কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বিতর্কিত মন্তব্য করে বসেন এই তালিকায় রয়েছেন স্মিথ এবং হেড।

অন্যদিকে উসমান খোয়াজা, অ্যালেক্স কারির মত ক্রিকেটার আবার আইসিসিক থেকে বিসিসিআইকে বেশি শক্তিশালী বলে উল্লেখ করেছেন আসলে। বিশ্ব ক্রিকেটে ৩ মহা শক্তিধর দেশ হল ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আইসিসিতে এই তিন ক্রিকেট বোর্ডেরই প্রাধান্য সবথেকে বেশি।
কিন্তু আর্থিকভাবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার থেকে বেশি বলীয়ান ভারত ফলে ভারতের কথাই আইসিসি তে অনেক বেশি গুরুত্ব পায়, এমনই অভিযোগ এর আগে বার বার উঠেছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আইসিসির চেয়ারম্যান হয়েছেন। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডে আধিপত্য আইসিসি তে অনেকটাই বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে অপ্রিয় সত্য কথা প্রকাশে এনে বিতর্কে বাড়ালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
🤭 Describe the BCCI, the ICC and Indian cricket in one word....
— ABC SPORT (@abcsport) December 23, 2024
Don't worry everyone, Smudge was just jokin! pic.twitter.com/AxJZJT15P8
এর জন্য সোশ্যাল মিডিয়ায় তাদের সমালোচিত হতে হয়েছে অনেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এহেনো মন্তব্যের করা সমালোচনা করেছেন।












Click it and Unblock the Notifications