AUS vs IND: ব্রিসবেন টেস্টে টস জেতাতেই কি অ্যাডভান্টেজ ভারত? রোহিত বড় মাইলস্টোনের দোরগোড়ায়

AUS vs IND: ব্রিসবেন টেস্টে টস জিতে ফিল্ডিং নিল ভারত। পরিসংখ্যান কিন্তু এই টেস্টে সে কারণে এগিয়ে রাখছে রোহিত শর্মাদেরই।

গাব্বায় শেষ যে সাতটি টেস্ট হয়েছে তার ৬টিতেই প্রথমে বোলিং করা দল জয়লাভ করেছে। সবুজ পিচ, মেঘলা আবহাওয়াকে কাজে লাগাতেই তাই রোহিত শর্মা প্রথমে বোলিং নিতে দ্বিধা করেননি।

AUS vs IND

২০১৭ সালে ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট। সেই টেস্টে ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়েছিল। সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ১০ উইকেটে। ২০১৯ সালে ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া টেস্টে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। অজিরা জিতেছিল ইনিংস ও ৪০ রানে।

২০১৯ সালেই ২১ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্টে পাকিস্তান টস জিতে ব্যাটিং নেয়। অস্ট্রেলিয়া জিতেছিল ইনিংস ও ৫ রানে। ২০২১ সালের ১৫ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে গাব্বা টেস্টে খেলেছিল অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং নেয়। সেই টেস্টে ভারত জেতে ৩ উইকেটে। সেই সঙ্গে সিরিজও পকেটে পুরেছিল।

২০২১ সালের ৮ ডিসেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছিল অজিরা। সেই টেস্টে ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নেয়। অস্ট্রেলিয়া জেতে ৯ উইকেটে। ২০২২ সালের ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় এবং শেষ অবধি জয় ছিনিয়ে নেয় ৬ উইকেটে।

চলতি বছর জানুয়ারিতে ব্রিসবেনে গোলাপি বলের দিন-রাতের টেস্ট শুরু হয়েছিল ২৫ তারিখ থেকে। সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে প্রথমে ব্যাটিং নেয়। ব্রিসবেনে বিগত সাতটি টেস্টের এই টেস্টেই প্রথমে বোলিং করা দল পরাস্ত হয়। ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৮ রানে।

রোহিত শর্মা আশাবাদী, ব্রিসবেনের পিচ ক্রমেই ব্যাটিংয়ের সহায়ক হবে। তিনি নিজেও রানে ফিরতে মরিয়া। পারথে খেলেননি। অ্যাডিলেডে চূড়ান্ত ব্যর্থ। এই টেস্টে রোহিত একটি ঈর্ষণীয় নজির গড়ে ফেলতে পারেন। দরকার ৩টি ছক্কা।

টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মেরেছেন বীরেন্দ্র শেহওয়াগ। ১০৩টি টেস্টে ১৭৮টি ইনিংসে বীরুর ছয়ের সংখ্যা ৯০। রোহিত আর ২টি ছয় মারলেই বীরুকে ছুঁয়ে ফেলবেন। ৬৫টি টেস্টে ১১৩ ইনিংস রোহিতের ৮৮টি ছয় রয়েছে।

ফলে শেহওয়াগের ৯০টি ছক্কার নজির রোহিত ভেঙে দিতে চলেছেন অনেক কম টেস্ট খেলেই। মহেন্দ্র সিং ধোনি ৯০টি টেস্টে ১৪৪ ইনিংসে ৭৮টি, সচিন তেন্ডুলকর ২০০টি টেস্টে ৩২৯ ইনিংসে ৬৯টি ও ঋষভ পন্থ ৪০টি টেস্টে ৭০টি ইনিংসে ৬৮টি ছয় মেরেছেন। রবীন্দ্র জাদেজার রয়েছে ৭৭টি টেস্টে ১১৩ ইনিংসে ৬৮টি ছয়। ফলে জাদেজা ও পন্থ পিছনে ফেলে দিতে পারেন সচিনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+