AUS vs IND: শব্দ ছক মেলাতেই ব্যস্ত স্মিথ, লিয়ঁ ফাঁস করলেন অ্যাডিলেডে আলো নিভে যাওয়ার রহস্য
গাব্বা টেস্টের অধিকাংশ সময়ই ভেস্তে গেল বৃষ্টির কারণে। ফলে সাজঘরেই কাটাতে হল দুই দলের ক্রিকেটারদের। কিন্তু স্টিভ স্মিথ কিন্তু নিজের মগজাস্ত্রে শান দিয়ে নিলেন। প্রথম দিন তাঁকে ব্যাট করতেই নামতে হয়নি। কিন্তু সাজঘরে বসেই শব্দের খেলায় মগ্ন হলেন স্মিথ।
পারথ হোক বা অ্যাডিলেড স্টিভ স্মিথ রান না পেলেও তাঁকে তৃতীয় ম্যাচের প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। টেস্টের প্রথম দিনে তাঁর হাতে ব্যাটের বদলে দেখা গেল পেন। প্রতিপক্ষ কোনও বোলার নন, একগুচ্ছ শব্দ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সাজঘরে কাগজ কলম নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকলেন অজি তারকা ব্যাটার। কিন্তু ম্যাচের মধ্যে সকাল বেলা খবরেরকাগজ নিয়ে কী স্টিভ স্মিথ।

অ্যাডিলেডে ফের একবার জসপ্রীত বুমরাহের শিকার স্টিভ স্মিথ। পারথের পর অ্যাডিলেড ওভাল, স্মিথ যেন অতীতের ছায়া মাত্রা। ব্যাট হাতে রান পাচ্ছেন না। বুমরাহের আতঙ্ক যেন তাঁকে গ্রাস করেছে।
স্মিথ যে আগের ছন্দে নেই সেটা তাঁর খেলা থেকে আগেই প্রমাণিত হয়েছে, অনেকে ভেবেছিলেন কঠিন সিরিজে ছন্দে ফিরবেন স্মিথ। পারথের পর অ্যাডিলেডের প্রথম ইনিংসে রান করতে পারলেন না। আগামী ইনিংসগুলিতেও কিন্তু স্মিথ-বুমরাহের দ্বৈরথের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
What is Steve Smith doing? #AUSvsIND pic.twitter.com/KKVrxgS9XK
— Halla Bob (@kalalbob25) December 14, 2024
এদিকে অ্যাডিলেডে আলো নিভে যাওয়ার কারণ প্রকাশ্যে আনলেন লাথান লিয়ঁ। প্রথম দিনের তৃতীয় সেশনে দুই বার স্টেডিয়ামের আলো নিভে গেল, এরফলে কিছুক্ষণ খেলা ব্যাহত হল। কিন্তু অ্যাডিলেডের মতো মাঠে কীভাবে দুই বার নিভে গেল আলো! নেপথ্যে রয়েছে অবাক করার মতোই কারণ।
লিয়ঁ বলেছেন, অনেকে শুনলে বিশ্বাস করবেন না। আসলে, আমি অন্ধকারে বসেছিলাম। নিরাপত্তারক্ষীকে বলি, আলো জ্বালিয়ে দিতে, যাতে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করতে পারি। কিছুক্ষণের মধ্যেই দেখি পুরো মাঠ অন্ধকারে। সহকারী কোচকে বলি, কিছু একটা বিরাট ভুল করে ফেলেছেন ওনি। সহকারী কোচ বিশ্বাস করেনি। এরপর ১৫ মিনিট অপেক্ষা করার পর অবশেষে নেটে নামতে পেরেছিলাম।'












Click it and Unblock the Notifications