AUS vs IND: শতরান করে সচিন-কোহলিকে টপকে গেলেন স্মিথ, ভারতের উপর চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতে ছন্দে ছিলেন না। প্রথম দুই ম্যাচে রান পাননি। কিন্তু কথাতেই আছে ফর্ম সাময়িক ক্লাস চিরস্থায়ী। ব্রিসবেনের পর এবার মেলবোর্ন, সেই কথাটাই আরও একবার প্রমাণ করলেন স্টিভ স্মিথ। মেলবোর্নে দ্বিতীয় দিনের সকালে শতরান করে ভারতের উপর চাপ বৃদ্ধি করলেন অজি সহ অধিনায়ক।

বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে স্টিভ স্মিথ পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ১১১ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিনে যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় দিনে সেখান থেকেই শুরু করলেন স্মিথ। দিনের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন। ১৬৭ বলেই শতরান পূরণ করলেন। সেঞ্চুরির করার পথে ৯টি চার এবং দুটি ছক্কা হাঁকান।

৯৯ রানে ক্রিজে থাকার সময় নীতীশ কুমার রেড্ডির বলে চার মেরেই শতরান করে ফেলেন স্মিথ। সেই সঙ্গে একগুচ্ছ রেকর্ডও করে ফেলেন তিনি। এই নিয়ে ৩৪টি টেস্ট শতরান এল স্মিথের ব্যাট থেকে। ভারতের বিরুদ্ধেই করেছেন ১১টি সেঞ্চুরি। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ হল এই নিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে ১০টি শতরান করে ফেললেন স্মিথ। বিরাট কোহলি -সচিন তেন্ডুলকরের রেকর্ড টপকে গেলেন।

সচিন এবং কোহলি বর্ডার-গাভাসকর ট্রফিতে ৯টি করে শতরান করেছিলেন। স্মিথ একসঙ্গে দুই ভারতীয়ের রেকর্ড ভেঙে দিলেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে শতরানের নিরিখে শীর্ষে স্মিথই। ভারতের বিরুদ্ধে এই নিয়ে ১৬টি আন্তর্জাতিক শতরান করলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে কোনও ব্যাটারের সর্বাধিক শতরান।

একটা সময় বর্ডার-গাভাসকর ট্রফি মানেই ছিল বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের দ্বৈরথ দুই মহা তারকার ব্যাটিং ছিল এই সিরিজের অন্যতম আকর্ষণ। কিন্তু সময়ের সঙ্গে স্মিথ এবং বিরাটের দ্বৈরথ কিছুটা হলেও ফিকে হয়ে গিয়েছে। পারফরম্যান্সের নিরিখে দুজনই সুপার ফ্লপ ছিলেন সাম্প্রতিক সময়ে। এর আগে চলতি সিরিজে ০ রানেও আউট হয়েছেন স্মিথ। এরমধ্যে একটি হয়েছেন পারথের প্রথম ইনিংসে। পারথের পর অ্যাডিলেডের রান করতে পারেননি।

কিন্তু গাব্বায় শতরান করেই ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন, আর মেলবোর্নে শতরান করে স্মিথ বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। বড় মাপের ক্রিকেটাররা বড় মঞ্চেই জ্বলে উঠেন সেটা আরও একবার প্রমাণ করে দিলেন স্মিথ। শতরান করার পর কোহলি এসেও তাঁকে অভিনন্দন জানিয়ে গেলেন।

স্মিথ এবং প্যাট কামিন্স জুটি দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৪৯ রানে জাদেজার বলে আউট হলেন কামিন্স। স্মিথের শতরানে বড় রানের পথেই এগোচ্ছে অস্ট্রলিয়া। লাঞ্চের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪৫৪। ১৩৯ রানে অপরাজিত আছেন স্মিথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+