AUS vs IND: প্রথম টেস্টের আগে অশ্বিনের পক্ষেই ভোট সৌরভের, রানে ফিরতে রাহুলকে দিলেন বিশেষ পরামর্শ

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের মেগা শো বর্ডার-গাভাসকর ট্রফি। কেমন হবে ভারতীয় দলের প্রথম একাদশ? কারা সুযোগ পাবেন পারথের ম্যাচে? এই নিয়ে নানা মুণির নানা মত। সিরিজ শুরুর আগে গৌতম গম্ভীরের জন্য বিশেষ পরামর্শ দি‌লেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে পারথে প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে কারন চার পেসার নিয়ে খেললে একজন স্পিনারকে বসাতে হবে। পারথে লেগ স্পিনার নিয়ে খেললে ওয়াশিংটন সুন্দর অথবা জাদেজার মধ্যে একজনকে খেলাতে হবে। ফলে বর্ষীয়ান অশ্বিনকে রিজার্ভ বেঞ্চেই বসতে হতে পারে। কিন্তু অশ্বিনের মতো ক্রিকেটাররকে বাইরে না রাখার জন্য গম্ভীরকে পরামর্শ দি‌‌লেন মহারাজ।

Ravichandran Ashwin

একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সৌরভ বলেছেন, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে অশ্বিনের অবশ্যই খেলা উচিৎ। মহারাজের মতে অশ্বিনের খেলা নিয়ে কোনও সংশয় থাকা উচিৎ নয়, জাদেজা এবং সুন্দরের থেকে অশ্বিন যে বেশি্ ফেভারিট তা জানাতে ভু‌ল করেননি মহারাজ।

প্রাক্তন ভারত অধিনায়কের মতে, 'এটা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। অশ্বিনের অবশ্যই খেলা উচিৎ। টেস্ট ক্রিকেট অশ্বিন একজন সেরা স্পিনার। তাঁকে অবশ্যই খেলানো উচিৎ। অস্ট্রেলিয়া দলে একাধিক বাঁ-হাতি ব্যাটার আছেন তাঁদের বিরুদ্ধে অশ্বিন ভা‌লো প্রভাব ফেলতে পারবেন।'

একইসঙ্গে মহারাজ আরও বলেন, 'জাদেজা এবং সুন্দর উভয়েই ভালো ক্রিকেটার। তবে দলের উচিৎ সেরা স্পিনারকেই প্রথম টেস্টে খেলানো। অশ্বিন একজন বোলারের পাশাপাশি ভালো ব্যাটারও। তাই প্রথম পছন্দ অশ্বিনই।'প্রথম ম্যাচে যশস্বীকে দিয়ে বো‌লিং করানো হতে পারে। ব্যাটিং করার পাশাপাশি তাঁকে স্পিন বোলিং করতে দেখা গেলেও অবাক হওয়ার থাকবে না। সিমুলেটেড ট্রেনিং ম্যাচের দ্বিতীয় দিনে দীর্ঘক্ষণ লেগ স্পিন করতে দেখা গিয়েছে যশস্বীকে।

চোট সারিয়ে রবিবার সকালে পারথে দেখা গিয়েছি‌ ব্যাট করতে রাহুলকে। শুধুই ব্যাটিংই করলেন না একইসঙ্গে ভারতীয় দলের দুই প্রধান পেসার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের বল অবলীলায় সামলালেন। রাহুলের অনুশীলনে ফেরা স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। রোহিত খেলতে না পারলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে দুই ওপেন করার সম্ভাবনা আছে কেএল রাহুলের।

রাহুল প্রসঙ্গে দাদা বলেন, 'রাহুলকে আগে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। নিজের সঙ্গে কথা বলতে হবে। উঠা পড়া তো ক্রীড়াবিদদের জীবনের অঙ্গ। কিন্তু নিজেকে আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। নেটে আরও ভালো অনুশীলন করতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+