AUS vs IND: অতীতের সাফল্যই আত্মবিশ্বাস দিচ্ছে ভারতকে, গাব্বায় নামার আগে ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা গিলের

অ্যাডিলেড টেস্টে হারের ধাক্কা কাটিয়ে শনিবার থেকে গাব্বায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াপ বিরুদ্ধে মাঠে নামছে ভারত। ম্যাচ শুরুর আগের দিন ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতের। রোহিত শর্মা ম্যাচের আগের দিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন। ফলে সাংবাদিক সম্মেলনে এলেন শুভমান গিল।

২০২১ সালে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতে সিরিজ জিতেছিল ভারত। কিন্তু এবার শেষ নয় তৃতীয় টেস্ট খেলতে গাব্বায় নামছে ভারত। এই মাঠে এসে যে তাঁরা নস্টালজিক তা সাংবাদিক সম্মেলনের শুরুতেই জানিয়ে দিলেন শুভমান গিল। তিনি বলেন, আমরা এই মাঠে ফিরে খুবই নস্টালজিক ২০২১ সালের কথা আমাদের মনে আসছে। এখানকার উইকেট দেখে খুবই ভালো মনে হচ্ছে। আগামীকাল সকালে আরও জানতে পারব।

অস্ট্রেলিয়া সফরে এসে প্রথম টেস্টে জিতলেও দ্বিতীয় ম্যাচেই হারতে হয়েছে ভারতকে। অস্ট্রেলিয়াতে খেলার চ্যালেঞ্জ প্রসঙ্গে গিল বলেন, এখানে খেলাটা মানসিকভাবে খুবই চ্যালেঞ্জের কারণ এই সফরে টেস্ট ম্যাচের তীব্রতা থাকে খুবই বেশি। এখানকার পিচগুলিতে অতিরিক্ত গতি ও বাউন্স থাকে। সেটা চ্যালেঞ্জকে অনেকটাই বৃদ্ধি করে।

পিঙ্ক বলে হারায় ভারতীয় দলকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যদিও গিল বলছেন, গোলাপি বল এবং লাল বলের মধ্যে অনেক পার্থক্য আছে, লাল বল একটু ভারী হয়। আমরা লাল বলেই বেশি খেলে অভ্যস্ত। পিঙ্ক বলে বিশেষ করে আলোয় খেলা ব্যাটারদের জন্য কঠিন হয়। আমরা পিঙ্ক বলে খুব বেশি খেলিও না। ফলে এটা ব্যাটার এবং বোলার উভয়ের জন্যই চ্যালেঞ্জিং হয়েছে আমাদের কাছে।

অ্যাডিলেডে ব্যাট হাতে রান না পেলেও এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী গিল বলেছেন, আমি অনেকটাই আত্মবিশ্বাসী। আমি অনেক স্বাধীনভাবে খেলার সুযোগ পাচ্ছি। আমি যতক্ষণ অ্যাডিলেডে ব্যাটিং করেছিলাম ততক্ষণ ভালোই খেলেছিলাম। উইকেটের অন্য প্রান্তে কী ঘটছে সেটার প্রভাব পরতে দিইনি নিজের উপর। এই মানসিক চ্যালেঞ্জটা নিতেই হবে অস্ট্রেলিয়াতে এসে। বর্তমান ভারতীয় ব্যাটাররা বোলারদের দেখে না বলকে দেখে।

একইসঙ্গে গিল আরও বলেছেন, এই চ্যালেঞ্জ নিতে হবে। কোনও বোলারা তোমাকে দ্রুত আউট করে দেবে আবার তোমাকে তাঁকেই পরের ম্যাচে খেলতে হবে। লম্বা সিরিজের একটাই মজা। আসলে অস্ট্রেলিয়া যেমন আমাদের শক্তি দুর্বলতা জানে তেমনই আমরাও তাদের গুলো জানি। শেষ কয়েকটি সিরিজ আমরা এখানে জিতেছি। ফলে আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলছি। আমরা এখন তিন ম্যাচের সিরিজ ভেবেই খেলতে নামছি। আমরা প্রথম দুই ম্যাচের ফলাফল ভুলে এই টেস্টে খেলতে নামছি।

একইসঙ্গে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ সম্পর্কে বলেছেন, ভারতীয় দলের পক্ষ থেকে আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+