AUS vs IND: দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত গিল, পিঙ্ক বল টেস্টের আগে চিন্তা বাড়াচ্ছেন তারকা ব্যাটার

পারথে প্রথম টেস্টে জয়ের পর এবার ভারতীয় দলের মিশন অ্যাডিলেড। সিরিজের শুরুতেই দুরন্ত জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি করেছে, আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ, যা হবে গোলাপি বলে। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচেও শুভমান গিলের খেলা নিয়ে প্রবল সংশয় আছে।

প্রথম টেস্টের আগে অনুশীলন ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় দলেরক দলের তারকা ক্রিকেটার। যে কারণে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি। কিন্তু প্রথম টেস্ট জয়ের মধ্যেই ভারতীয় শিবিরে চিন্তা বৃদ্ধি করলেন শুভমান গিলই। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচেও গিলের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা আছে।

Shubman Gill

প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্যে মাঝে অনেকটা লম্বা সময় আছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশা করেছিল, প্রথম টেস্ট ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচের আগে পুরো ফিট হয়ে যাবেন এবং খেলতে পারবেন। কিন্তু গিলের চোট আপডেট স্বস্তি দিচ্ছে না ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে।

আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ আছে ভারতের। আগামী ৩০ নভেম্বর থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ আছে ভারতীয় দলের। সেই ম্যাচেও গিল খেলতে পারবেন না। প্রথম টেস্ট ম্যাচের আগে সরফরাজ খান, কেএল রাহুল চোট পান, তবে তাদের চোট এতটা গুরুতর ছিল না। কিন্তু গিলের আঙুলের চোট যে এতটা গুরুতর হবে তা কল্পনা করা যাইনি।

সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমটিকে একটি সূত্র জানিয়েছেন, দলের মেডিকেল টিম গিলকে ১০ থেকে ১৪ দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে প্রস্তুতি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই, এরপর দেখতে তবে তাঁর আঙুল কেমন আছে, গিল নিজে কেমন অনুভব করছেন। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে দ্বিতীয় ম্যাচ খেলা কঠিন। একইসঙ্গে ম্যাচ খেলার আগে গিলকে পর্যাপ্ত পরিমাণে কয়েকদিন অনুশীলন করতেও হবে।

গিল খেলতে না পারায় প্রথম ম্যাচে তিন নম্বরে নামানো হয় দেবদত্তকে। কিন্তু রোহিত ফিরে আসায় গিল দ্বিতীয় ম্যাচে খেলতে না পারলে কেএল রাহুলকে তিন নম্বরে নামানো হতে পারে। এর আগে বেঙ্গালুরুতে কাঁধে চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি গিল।
অ্যাডিলেড মানেই ভারতীয় দলের কাছে আতঙ্কের নাম, কারণ এর আগে এই মাঠে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+