AUS vs IND: যশস্বীর আউট নিয়ে সরব রোহিত, বাংলাদেশি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ বোর্ড কর্তার
বিতর্ককে সঙ্গী করেই সমাপ্ত হল মেলবোর্ন টেস্ট। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল এবং আকাশ দীপের আউট ঘিরে বিতর্ক চরমে। চর্চার কেন্দ্রবিন্দুতে ডিআরএস এবং বাংলাদেশের তৃতীয় আম্পায়ার সরফদৌল্লাহের সিদ্ধান্ত। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে বিষয়টি নিয়ে যেমন মুখ খুললেন রোহিত শর্মা, তেমনই প্রতিবাদে সরব হলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লাও।
যশস্বীকে প্রথমে কট বিহাইন্ড দেননি মাঠে থাকা আম্পায়ার। প্যাট কামিন্স আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেন। স্নিকোতে বল ব্যাটে লাগার সঠিক প্রমাণ পাওয়া না গেলেও বলের গতিমুখ বদল দেখেই সম্ভবত তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান দেন। এর পরই বিতর্কের আগুন জ্বলে গিয়েছে। সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা বিষয়টি নিয়ে মুখ খুললেন।

তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখে চুপ করে বসে নেই বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা নিজেস্ব সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতি্বাদ করেছেন। তিনি লিখেছেন, যশস্বী জয়সওয়াল স্পষ্টতই অপরাজিত ছিলেন। প্রযুক্তি কী পরামর্শ দিচ্ছে তা তৃতীয় আম্পায়ারের খেয়াল রাখা উচিত ছিল। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের হাতে শক্তিশালী প্রমাণ থাকার দরকার। রাজীব শুক্লা নিজের এই টুইট আইসিসি, বিসিসিআইকে ট্যাগও করেছেন।
Yashaswi jayaswal was clearly not out. Third umpire should have taken note of what technology was suggesting. While over ruling field umpire third umpire should have solid reasons . @BCCI @ICC @ybj_19
— Rajeev Shukla (@ShuklaRajiv) December 30, 2024
আকাশ দীপের ক্ষেত্রে বল ব্যাটেই লাগেনি। কিন্তু অস্ট্রেলিয়া ক্যাচের রিভিউ নেওয়ার পর বাংলাদেশের থার্ড আম্পায়ার সরফদৌল্লাহ আউট ঘোষণা করেন, কিন্তু কীসের ভিত্তিতে আউট দিলেন তিনি। কিন্তু এরপরই শুরু বিতর্ক। তিনি নাকি আউট ছিলেন না সেই দাবিই উঠছে। কিন্তু কেন? এই আউটের পরই তুমুল বিতর্ক শুরু হয়। এমসিজির গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্থকরাও চিৎকার করে চিটার চিটার বলে চেঁচাতে থাকেন।
বর্ডার-গাভাসকর ট্রফি হবে আর বিতর্ক হবে না! তাই হয় নাকি। মেলবোর্ন টেস্টের শুরুর আগে থেকেই ঘটনার ঘনঘটা। প্রথমে ভারতীয় দলের অনুশীলন পিচ নিয়ে, তার পর সাংবাদিক সম্মেলনে রবীন্দ্র জাদেজা, আকাশ দীপকে নিয়ে ভাষা বিতর্ক। আর টেস্টে ম্যাচ শুরুর পর থেকেই প্রতিদিনই কোনও না কোনও বিতর্ক হচ্ছে। ব্যতিক্রম হল না চতুর্থ দিনেও। দিনের শুরুতেই রিভিউ নিয়ে আম্পায়ারদের প্রভাবিত করার অভিযোগ উঠল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধে। শেষ হল ডিআরএস বিতর্ক দিয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications