AUS vs IND: ব্রিসবেনে ফিরে ইতিবাচক অনুভূতি পন্থের, ঋষভের পরিকল্পনা ঘুম ছোটাতে পারে অস্ট্রেলিয়ার

AUS vs IND: ব্রিসবেনে ফিরে ইতিবাচক অনুভূতি আর আত্নবিশ্বাসের কথা শোনা গেল ঋষভ পন্থের মুখে। তাঁর ব্যাটে ভর করেই ভারত ২০২১ সালে ব্রিসবেন টেস্ট ও সিরিজ জিতেছিল।

রবি শাস্ত্রী হেড কোচ থাকাকালীন অস্ট্রেলিয়ায় ভারত দু-বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে। পন্থ আজ ধারাভাষ্যকার শাস্ত্রীর মুখোমুখি হতেই আবেগঘন মুহূর্ত তৈরি হলো ব্রিসবেনে।

AUS vs IND

গাব্বায় ভারত আজ অবধি একটিই টেস্ট জিতেছে। ২০২১ সালে অজিঙ্ক রাহানের ভারতকে ৩২৮ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে শুভমান গিল ৯১ রান করলেও শেষ অবধি ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন পন্থ।

পাঁচ নম্বরে খেলতে নেমে পন্থ ১৩৮ বলে ৮৯ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরার পুরস্কারটিও পান। ৯টি চার ও ১টি ছয় মেরেছিলেন। আজ স্টার স্পোর্টসে শাস্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে পন্থ বলেন, গাব্বায় ফের নামা অসাধারণ অনুভূতি। ইতিবাচকও। সিরিজ ১-১। এই আবহে এখানে খেলতে নেমেছি আত্মবিশ্বাস নিয়েই।

পন্থের কথায়, এই ইতিবাচক অনুভূতি থেকে যে আত্মবিশ্বাস পাচ্ছি তা ভালো কিছু করতে উৎসাহিত করছে। পরিস্থিতি অনুযায়ী খেলার বিষয়ে অনেক কিছু শিখছি। দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করাই লক্ষ্য থাকে। কখনও তা কঠিন হয়। তবে পজিটিভ থাকতে নিজেকে বারবার বোঝাই।

আগ্রাসী খেলতেই পছন্দ করেন পন্থ। তাতে ঝুঁকিও থাকে। আবার সাফল্যও পেয়েছেন বিস্তর। তাঁর কথায়, মাটিতে পা রেখে সেটাই করি যেটা আমাকে সাফল্য এনে দিয়েছে। আনঅর্থোডক্স স্যুইপ বা স্কুপ শট মারা প্র্যাকটিস করি না। তবে বোলার অনুযায়ী কিছু গেমপ্ল্যান থাকে।

ঋষভ পন্থ বলেন, বোলারদের বিরুদ্ধে সব সময় রক্ষণাত্মক খেলা সহজ নয়। সেটা মাথায় রেখেই ব্যাটিং করি। পারসেন্টেজ ক্রিকেট খেলতেই সব সময় পছন্দ করি। উল্লেখ্য, পারথ টেস্টে পন্থ ৩৭ ও ১ রান করেছিলেন। অ্যাডিলেডে ২১ ও ২৮। তাতেই বেশ কিছু শট খেলেছেন যা তাক লাগানোর মতো।

২০২২ সালে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তারপর দারুণ কামব্যাক। শাস্ত্রী এদিন সেই সময়কার ঘটনায় আলোকপাত করতেই পন্থ বললেন, দুর্ঘটনার পর উইকেটকিপিং করাটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময়ই আত্মবিশ্বাসী ছিলাম পুরোপুরি ফিট হওয়ার ব্যাপারে। আমি সব সময় কিপিং করার লক্ষ্য নিয়েই এগিয়েছি। অস্ট্রেলিয়ায় বলের ক্যারি ও বাউন্স থাকে। সেই চ্যালেঞ্জ মোকাবিলাতেও আত্মবিশ্বাসে টগবগ করছেন পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+