AUS vs IND: রোহিতকে ছাঁটার নেপথ্যে গম্ভীরের অনড় অবস্থান! ধোনির সঙ্গে হিটম্যানের মিল, সিডনিতে ব্যর্থ ওপেনাররা

AUS vs IND: দশ বছরের ব্য়বধান। মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ক তথা ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে শেষ টেস্ট রোহিত শর্মা কি খেলে ফেললেন মেলবোর্নেই?

আজ শুরু হওয়া সিডনি টেস্টে রোহিত খেলছেন না। নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। তিনি রোহিতের না খেলা নিয়ে মুখও খুলেছেন।

AUS vs IND

হেড কোচ গৌতম গম্ভীর গতকালই রোহিতের খেলা নিয়ে কোনও নিশ্চয়তা দেননি। তারপর নানাবিধ ইঙ্গিত মেলে গতকাল ও আজ। এরপর বুমরাহকে টস করতে নামতে দেখেই পরিষ্কার হয়ে যায় রোহিত এই টেস্টে খেলছেন না।

ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে টসের পর বুমরাহ বলেন, লিডারশিপের নমুনা দেখিয়েই রোহিত এই টেস্টে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের স্বার্থের কথা ভেবেই। এতে পরিষ্কার আমাদের দলে সংহতি রয়েছে, নেই স্বার্থপরতা।

যদিও সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, রোহিতকে অন্তত সিডনি টেস্টে খেলার সুযোগ দেওয়ার জন্য গম্ভীরের সঙ্গে কথা বলেছিলেন বোর্ডের এক প্রভাবশালী কর্তা। কিন্তু রাজি হননি গম্ভীর। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখাকে প্রাধান্য দিয়েই অনড় অবস্থানে থাকেন গম্ভীর।

বোর্ডের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থার আরও দাবি, ভারতীয় দলে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে রোহিত সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ বা নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে স্বচ্ছন্দে কথা বললেও, গম্ভীরের সঙ্গে ততটা স্বচ্ছন্দ বোধ করছেন না। আজ টসের আগে অবশ্য রোহিতকে কথা বলতে দেখা গিয়েছে গম্ভীর ও বুমরাহর সঙ্গে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণ শুরুর সময় রোহিতের বয়স হবে ৩৮। ফলে রোহিত আদৌ আর কোনও টেস্ট খেলবেন কিনা তা নিয়ে সংশয় থাকছেই। যদি না খেলেন তবে অধিনায়ক তথা ক্রিকেটার হিসেবে শেষ টেস্ট খেললেন মেলবোর্নেই। ঠিক মহেন্দ্র সিং ধোনির মতো।

রোহিত ও ধোনি দুজনেই ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক। সিরিজের মধ্যে অধিনায়ক থাকাকালীন অবসর ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি ও অনিল কুম্বলে। রোহিত অবসর ঘোষণা করেননি। তবে বাদ পড়লেন। ধোনিও শেষ টেস্ট খেলেন মেলবোর্নে।

২০১৪ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রান করার পর সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি নিউ ইয়ার টেস্টে খেলবেন না। ২০১৩-১৪ মরশুমে বিদেশ সফরে ধোনির নেতৃত্বে ভারত দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফরে ০-১ ব্যবধানে সিরিজে হেরেছিল।

ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ড্র হয়, এরপর লর্ডসে ভারত জেতে। কিন্তু ১-৩ ব্যবধানে সেখানেও সিরিজ হারতে হয়। মেলবোর্নে তৃতীয় টেস্ট ড্র হতেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের সিরিজ পরাজয়। কেন না, ওই ড্রয়ের পর চার টেস্টের সিরিজে অজিরা এগিয়ে ছিল ২-০ ব্যবধানে।

রোহিতের নেতৃত্বে মেলবোর্নে ভারত আগের টেস্টে হারার ফলে ডাউন আন্ডারে সিরিজ জয়ের হ্যাটট্রিকের আশা চুরমার হয়ে যায়। সিডনিতে সিরিজ ড্র রাখার লক্ষ্যে নেমেছে ভারত। রোহিতকে বিদায়ী টেস্ট খেলানোর বন্দোবস্ত বিসিসিআই করবে কিনা তা স্পষ্ট নয়।

ফলে ধোনির মতো রোহিতের কেরিয়ারের শেষ টেস্টও হয়ে থাকতে পারে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট। তবে রোহিত না খেললেও সিডনি টেস্টে প্রথম টেস্টে ব্যর্থ ভারতের দুই ওপেনার। পঞ্চম ওভারের শেষ বলে মিচেল স্টার্ক ফেরান লোকেশ রাহুলকে।

স্টার্কের লেগ স্টাম্পে রাখা হাফ ভলি মারতে গিয়ে প্র্যাকটিসের মতো স্যাম কনস্টাসের হাতে লোপ্পা ক্যাচ তুলে দেন রাহুল। ১৪ বলে ৪ রান করেন তিনি। ১১ রানে ওপেনিং জুটি ভাঙে। ৭.৪ ওভারে ১৭ রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। তিনি ২৬ বলে ১০ রান করে স্কট বোল্যান্ডের শিকার। ১৭ রানে পড়ে দ্বিতীয় উইকেট।

পরের বলেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। বোল্যান্ডের বলে স্লিপ গিয়েছিল দ্বিতীয় স্লিপে। ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দি করতে যান স্টিভ স্মিথ। বল তুলে দিলে ক্যাচ ধরেন মার্নাস লাবুশেন। যদিও তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নট আউট দেন। কোহলির মুখে ফোটে হাসি। স্টিভ স্মিথ সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+