AUS vs IND: গাব্বায় প্রথম দিনেই ভিলেন বৃষ্টি, পণ্ড হয়ে গেল দুটি সেশনের খেলা, দ্বিতীয় দিনেও বৃষ্টির আশঙ্কা!
গাব্বা টেস্টের প্রথম দিনের অধিকাংশ সময়ের খেলাই ভেস্তে গেল বৃষ্টি কারণে। প্রথম দিনে খেলা হল মাত্র ১৩.২ ওভার। বিনা উইকেটে ২৮ রান স্কোর বোর্ডে তুলেছে অস্ট্রেলিয়া। টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। একেই মেঘলা আবহাওয়া সঙ্গে আবার সবুজ পিচ। ফলে প্রতিপক্ষকে শুরুতেই চাপে রাখার পরিকল্পনা নেয় ভারত।
ভারতীয় দলের সেই পরিকল্পনা কার্যকর হল না বৃষ্টির জন্য। ভারতীয় বোলাররা ১৩.২ ওভার বল করলেও বিপক্ষের কোনও উইকেট ফেলতে পারলেন না। প্রথম দিনের শেষে উসমান খোয়াজা ৪৭ বলে ১৯ রানে এবং নাথান ম্যাকসুইনি ৩৩ বলে ৪ রানে অপরাজিত আছেন। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ ৬ ওভার এবং সিরাজ চার ওভার বল করেন। আকাশ দীপ ৩.২ ওভার বল করেছেন।

লাঞ্চ থেকে চা পানের বিরতি পর্যন্ত খেলা না। আশা করা হয়েছিল তৃতীয় সেশনে খেলা হবে। কিন্তু তৃতীয় সেশনেও বার বার বৃষ্টি হল। কয়েক দফায় মাঠ পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা। স্থানীয় সময় ৪টে বেজে ৭ মিনিটে শেষবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। এপরর ৪টে বেজে ১৩ মিনিটে দিনের মতো খেলা সমাপ্তির ঘোষণা হল।
আগামীকাল অস্ট্রলিয়ার সময় অনুসারে সকাল ৯.৫০ মিনিটে খেলা শুরু হবে। দ্বিতীয় দিন থেকে ভারতীয় সময় অনুসারে ভোর ৫টা ৫০ মিনিটের বদলে ভোর ৫টা ২০ মিনিট থেকে খেলা শুরু হবে। ৯৮ ওভার বোলিং হবে। যেহেতু এদিন ১৫ ওভারের কম খেলা হয়েছে প্রথম দিনের টিকিটের দাম সম্পূর্ণ ফিরিয়ে দেওয়া হবে দর্শকদের।
কিন্তু দ্বিতীয় দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আবহাওয়ার রিপোর্ট বলছে রবিবার সারা দিন ধরেই বৃষ্টিতে হতে পারে ফলে দ্বিতীয় দিনেও খেলা কতটা হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে। তবে ব্রিসবেনের মাঠে পরিকাঠামো ভালো হওয়ায় বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই খেলা চালু করার সম্ভাবনা আছে। এই ম্যাচ বৃষ্টির জন্য ড্র হলে বেশি ক্ষতি হবে ভারতের কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ তখন কঠিন হবে টিম ইন্ডিয়ার জন্য়।












Click it and Unblock the Notifications