AUS vs IND: প্রথম টেস্টে খেলতে পারেন গিল? তারকা ব্যাটসম্যানকে নিয়ে বিরাট আপডেট দিলেন মরকেল
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে প্রথম ম্যাচে কেমন হবে ভারতীয় দলের প্রথম একাদশ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। শুভমান গিলের চোট চিন্তায় রেখেছে ভারতীয় দলকে। চোট পাওয়া গিলের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু প্রথম ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগে বিরাট আপডেট দিলেন বোলিং কোচ মরকেল।
প্রস্তুতি ম্যাচে স্লিপে ফিল্ডিং করছিলেন গিল। সেই সময়ই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগে ভারতীয় দলের তারকা ক্রিকেটারের। তাঁর চোট গুরুতর বলেই জানা গিয়েছিল। ফলে পারথে সিরিজের প্রথম টেস্টে গিলের মাঠে নামা ঘোর অনিশ্চয়তার তৈরি হয়। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেননি গিল। ফলে সেই জল্পনার মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু বুধবার সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের বোলিং কোচ গিলের খেলার সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিলেন না।

বুধবার সংবাদিক সম্মেলনে মরকেল বলেন, গিল প্রতিদিনই উন্নতি করছেন, তাঁকে নিয়ে আমরা ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। সিমুলেটেড ট্রেনিং ম্যাচে গিল খুবই ভালো খেলেছেন, ফলে ওকে নিয়ে আশা করাই যায়। ফলে মরকেলের কথাতেই স্পষ্ট গিল ভারতীয় দলের ব্যাটিংয়ের তিন নম্বর স্থানের ভরসাযোগ্য ক্রিকেটার।
এরআগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচে গিল চোটের জন্য খেলতে পারেননি, তাঁর জায়গায় তিন নম্বরে নামেন কোহলি। কিন্তু তিন নম্বরে নেমে একেবারেই সফল হতে পারেননি কোহলি। ফলে পারথে কোহলিকে তিন নম্বরে নামানোর ঝুঁকি নেওয়ার সম্ভাবনা কম।
AUS vs IND: অস্ট্রেলিয়ায় রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে বিরাটের ব্যাট, দামের অঙ্ক শুনলে চমকে যাবেন!
বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা হলেও টিম ম্যানেজমেন্ট যে কোহলির পাশেই আছে তা স্পষ্ট করে দিয়েছেন মরকেল। কোহলি প্রসঙ্গে মরকেল বলেছেন, কোহলি পেশাদারিত্ব এবং তীব্রতার শীর্ষে আছেন। এটি তরুণ ক্রিকেটারদের জন্য একটা অনুপ্রেরণা। কোহলিকে প্রত্যক্ষ করায় তরুণ ক্রিকেটারদের খেলাতে উন্নতি হবে।
নীতীশ রেড্ডি নাকি রানা কাকে প্রথম ম্যাচে খেলানো হবে? সেই প্রসঙ্গে মরকেল বলেন, নীতীশ তরুণ একজন অলরাউন্ডার। বিশ্বের সব দলই অলরাউন্ডারদের পক্ষে নেয়, বুমরাহ কাকে কীভাবে ব্য়বহার করবে তাঁর উপরই সেটা নির্ভর করবে।
শামি প্রসঙ্গে ভারতীয় দলের বোলিং কোচ বলেছেন, শামির উপর আমাদের নজর রয়েছে। এক বছর মাঠের বাইরে ছিল, ওকে ফিরতে দেখে ভালো লাগছে। ও বিশ্বমানের বোলার। তবে ওকে নিয়ে আমরা আরও কিছুটা অপেক্ষা করতে চাই।












Click it and Unblock the Notifications