AUS vs IND: গাব্বার গ্যালারি থেকে সিরাজকে নিয়ে বিদ্রুপ, প্রথম দিনেই বিতর্কে ভারতীয় দলের তারকা পেসার
অস্ট্রেলিয়া সফরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহম্মদ সিরাজকে। অ্যাডিলেডের পর গাব্বা। তৃতীয় টেস্টের শুরুতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। গত বার অস্ট্রেলিয়া সফরে সিরাজকে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ উঠে অস্ট্রেলিয়ার সমর্থকদের বিরুদ্ধে। এবার গাব্বাতে প্রথম দিনেই গ্যালারি থেকে ব্যঙ্গের শিকার হলেন ভারতীয় তারকা পেসার।
গাব্বাতে প্রথম দিনেই ভিলেন হয়েছে বৃষ্টি। বৃষ্টির জন্য থমকে খেলা। কিন্তু সিরাজকে নিয়ে ফের আগুনে বিতর্ক। গাব্বা টেস্টের প্রথম দিনে বুমরাহের সঙ্গে বোলিং করেন মহম্মদ সিরাজ। কিন্তু সিরাজের হাতে বল উঠতেই গ্যালারির তিক্ত অভিজ্ঞতার মুখে পরতে হল সিরাজকে ।

সিরাজকে নিয়ে গাব্বার গ্যালারির আচরণে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, সিরাজকে ব্যঙ্গ করার জন্যই গ্যালারিতে ভিড় হয়েছে। কিন্তু কেন বার বার অস্ট্রেলিয়ার সমর্থকরা সিরাজকেই টার্গেট করছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এটাই প্রথম নয় সিরাজ এর আগেও অপমানের শিকার হয়েছেন অস্ট্রেলিয়া সফরে এসে।
অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টের দ্বিতীয় দিনে ট্রাভিড হেড এবং সিরাজের মধ্যেই মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। হেড দাবি করেছিলেন তিনি শুধু ওয়েল বল কথাটি বলেছিলেন, তাতেই সিরাজ তাঁকে উত্তপ্ত ভাবে কথা বলেন। দুই ক্রিকেটারের মধ্যে তখন কথার মাত্রা যে ঠিক ছিল না সেটা ছবিতেই প্রমাণিত হয়।
সিরাজ এবং ট্র্যাভিস হেডকে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তবে সিরাজের একটু বেশি শাস্তি পেয়েছেন। ভারতীয় তারকা পেসারের ম্যাচ ফি-র ২০ শতাংশ টাকা কেটে নেওয়া হয়েছে।
আইসিসির পক্ষ থেকে বিবৃতিতে সিরাজের প্রসঙ্গে বলা হয়েছে, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদের ২.৫ ধারা লঙ্ঘনের জন্য এবং দোষী সাব্যস্ত হওয়ার পরে সিরাজকে তাঁর ম্যাচ ফি এর ২০% জরিমানা করা হয়েছে।
Big boo for siraj from the crowd#AUSvIND #TheGabba pic.twitter.com/rQp5ekoIak
— ٭𝙉𝙄𝙏𝙄𝙎𝙃٭ (@nitiszhhhh) December 14, 2024
শুধু হেড নয় অ্যাডিলেড টেস্টে আবার লাবুশেনের সঙ্গে হালকা বিতর্কে জড়িয়েছি্লেন সিরাজ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সফরে বল হাতে এখনও খুব ভালো পারফরম্যান্স করতে না পারলেও বিতর্ক কোনও অংশেই কম হচ্ছে না সিরাজকে নিয়ে।












Click it and Unblock the Notifications