AUS vs IND: আকাশে অস্বস্তি অজিদের! চোটের কারণে ছিটকে গেলেন তারকা, সিডনিতে দল বদলাতে হবে অস্ট্রেলিয়াকে
AUS vs IND: সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার টেস্ট দলে রদবদল হচ্ছেই। চোটের কারণে ছিটকে গেলেন জশ ইনগ্লিস। যদিও তিনি কোনও টেস্টেই অস্ট্রেলিয়ার একাদশে ছিলেন না।
এরই মধ্যে আজ আকাশ দীপের বল খেলতে গিয়ে অস্বস্তিতে পড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। স্যাম কনস্টাস ও মার্নাস লাবুশেন হাতে চোট পাওয়ায় ডাক পড়ে ফিজিওর।

অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে সিরিজে প্রথম একাদশে খেলছেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। সিডনি টেস্টেও তাঁরই দলে থাকা নিশ্চিত। ইনগ্লিসও ছিলেন টেস্ট দলে। তবে মেলবোর্ন টেস্টেই ফিল্ডিং করতে নেমে তাঁর কাফ স্ট্রেইনের সমস্যা দেখা দিয়েছে।
এর ফলে, সিডনি টেস্টেও খেলার সম্ভাবনা নেই ইনগ্লিসের। শ্রীলঙ্কা সফরও রয়েছে। কাফ মাসলের চোট সারিয়ে তিনি শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে। তবে বিগ ব্যাশে নামা অনিশ্চিত। শ্রীলঙ্কায় প্রথম টেস্ট ২৯ জানুয়ারি থেকে। তার আগে সংযুক্ত আরব আমিরশাহীতে শিবির করবে অস্ট্রেলিয়া।
টেস্ট দলে থাকা অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে বিগ ব্যাশে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। শন অ্যাবটেরও লো-গ্রেড স্ট্রেইনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনি টেস্টের জন্য ইনগ্লিসের জায়গায় নাথান ম্যাকসুইনিকে রাখতে পারে অস্ট্রেলিয়া।
স্যাম কনস্টাস অবশ্য মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে সাফল্য পাওয়ায় সিডনিতেও খেলবেন। ম্যাকসুইনি বিভিন্ন পজিশনে ব্যাট করতে পারেন। মিচেল স্টার্কের পিঠের ব্যথার কথা জানা গিয়েছিল মেলবোর্ন টেস্ট চলাকালীন। তবে আজ সেনকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্ক জানিয়েছেন, তাঁর কোনও সমস্যা নেই।
স্টার্ক বোলিংয়ের জন্য প্রস্তুত বলে জানালেও আজ তাঁকে দিয়ে বল করানোর দরকার পড়েনি। ফলে স্টার্কের ব্যাক-আপ হিসেবে টেস্ট দলে রাখা হতে পারে ঝাই রিচার্ডসনকে।
আজ আকাশ দীপের বলে ব্যাট করার সময় বাঁ হাতে চোট পান কনস্টাস। ব্যথা কমানোর ওষুধ খাওয়ানো হয়। ফিজিও হাতে ব্যান্ডেজ বেঁধে দেন। কনস্টাস দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। মধ্যাহ্নভোজের বিরতির পর আকাশ দীপের বলে খানিকটা একই কায়দায় হাতে চোট পান মার্নাস লাবুশেন। ফিজিওর ডাক পড়ে। তবে তারপর ব্য়াটিং চালিয়ে যাচ্ছেন লাবুশেন।












Click it and Unblock the Notifications