AUS vs IND: বিরাট কোহলির জরিমানা, এড়ালেন নির্বাসন, রোহিতকে নিয়ে বড় ঘোষণা ব্যাটিং কোচের

AUS vs IND: বিরাট কোহলির সিডনি টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গেল। মেলবোর্ন টেস্টে স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মারায় তাঁর জরিমানা ধার্য করল আইসিসি।

বিরাটের নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্ট বসল। যদিও সেই ডিমেরিট পয়েন্টের সংখ্যা বেশি হতেই পারতো বলে মত বিশেষজ্ঞদের। আর সেই সংখ্যা বাড়লে নির্বাসনের মুখে পড়তেন কোহলি।

AUS vs IND

ক্রিকেট বডি কনটাক্ট গেম নয়। আইসিসির আচরণবিধির ২.১২ ধারায় এই সংক্রান্ত স্পষ্ট বিধিনিষেধ রয়েছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিংবা হাঁটা বা দৌড়নোর সময় অনিচ্ছাকৃতভাবে কোনও প্লেয়ার বা আম্পায়ারকে কাঁধ দিয়ে ধাক্কা মারলে তা অপরাধ হিসেবে গণ্য হয়।

আচরণবিধি লঙ্ঘনের পরিমাপ করে আম্পায়ারের রিপোর্ট পেলে তার ভিত্তিতে শাস্তি নির্ধারণ করে থাকেন ম্যাচ রেফারি। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, বিরাট কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সঙ্গে যোগ হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।

অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারের শেষে কনস্টাসকে অতিক্রমের সময় বিরাট কাঁধ দিয়ে ঠেলা দেন। এরপর বাদানুবাদে জড়ান দুজনেই। মাঠের বিষয়কে কনস্টাস মাঠেই রেখে আসার কথা বললেও রিকি পন্টিং, মাইকেল ভনরা দাবি করেছিলেন কোহলির দৃষ্টান্তমূলক শাস্তির। কনস্টাস দিনের শেষে বলেন, আমার নজর ছিল গ্লাভসের দিকে। কোহলি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারেননি। এটা নিছকই দুর্ঘটনা। ক্রিকেটে এটা হতেই পারে।

ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন, সব কিছুরই সীমারেখা আছে। তা অতিক্রম করা কারও উচিত নয়। এরপরই জল্পনা চরমে উঠেছিল, কোহলির শাস্তি কতটা হতে পারে। নির্বাসনের আশঙ্কাও ছিল। তবে আপাতত জরিমানার উপর দিয়েই বিষয়টি গেল।

আজ ম্যাচ চলাকালীন বিরাট কোহলির মেজাজ ছিল বেশ চড়া। আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজে দলকে চাঙ্গা রাখছিলেন কঠিন সময়ে। মার্নাস লাবুশেনের সঙ্গে মহম্মদ সিরাজকে হেসে কথা বলতে দেখে বিরাট কোহলি বলেন, এঁর সঙ্গে হেসে কথা বলার দরকার নেই। স্টাম্প মাইকে এই কথা ধরাও পড়ে। যা ভাইরাল হতে সময় লাগেনি। তবে দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হয়ে থাকল কনস্টাসকে কোহলির ধাক্কা।

এদিকে, টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, তিনি টপ অর্ডারেই নামবেন। টিম লিস্টে তাঁর নাম ছিল তিনে। দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে ভারতের ব্যাটিং কোচ অভিষেক নায়ার জানিয়ে দেন, রোহিত ওপেন করবেন। সেক্ষেত্রে লোকেশ রাহুল তিনে নামবেন। নায়ার বলেন, শুভমান গিল বাদ পড়েননি। কম্বিনেশন চূড়ান্ত করার ক্ষেত্রে তাঁর জায়গা হয়নি। শুভমানও বিষয়টি বুঝেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+