AUS vs IND: প্রমাণ ছাড়াই দিলেন আউট? বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তের নেপথ্যে অন্য সমীকরণ! ক্ষোভ নেট দুনিয়ায়

শেখ হাসিনা পরবর্তী অধ্যায়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, চিন্ম. প্রভুর গ্রেফতার দুই দেশের তিক্ততার রেশ কয়েক গুণ বৃদ্ধি করেছে। তারইমধ্যে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের মধ্যে ভারত বিরোধিতা বৃদ্ধি পেয়েছে তাৎপর্যপূর্ণ ভাবেই। যা ক্রমেই রাজনৈতিক-কূটনৈতিক সীমানা ছাড়িয়ে অন্যত্র প্রভাব ফেলছে।

মেলবোর্নে টেস্টের শুরু থেকে শেষ শুধুই বিতর্ক। ম্যাচের সমাপ্তিতে বিতর্কে বাংলাদেশেও। বলা ভালো বাংলাদেশের তৃতীয় আম্পায়ার সরফদৌল্লাহ সৈকতের সিদ্ধান্ত। ভারতীয় দলের দুটি আউটের নেপথ্যে রয়েছে তঁার ভূমিকা। যশস্বী জয়সওয়াল এবং আকাশ দীপ। দুটি ক্ষেত্রেই মাঠে থাকা আম্পায়ারের সিদ্ধান্তকে খারিজ করে দিলেন, ডিআরএসে অকাট্য প্রমাম না থাকার পরই।

বাংলাদেশের তৃতীয় আম্পায়ার সরফদৌল্লাহের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। শেষ দিনে প্রযুক্তি ব্যবহারের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠে গেল। তৃতীয় আম্পায়ার এক্ষেত্রে রিপ্লে দেখে সিদ্ধান্ত নিলেন। কিন্তু প্রযুক্তির সঙ্গে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মিলল না। প্রশ্ন উঠছে ক্রিকেটীয় যুক্তির বাইরে গিয়ে ভারতের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের তৃতীয় আম্পায়ার ।


প্রথমে যশস্বীর ক্ষেত্রে বাংলাদেশের তৃতীয় আম্পায়ার বলেন বল ভারতীয় ব্যাটারের গ্লাভসে লেগে বাঁক নিয়েছে। যদিও ফিল্ড আম্পায়ারের চোখে তা ধরা পড়েনি। এমন ক্ষেত্রে আল্ট্রা এজ প্রযুক্তির সাহায্য নিয়ে দেখা হয় বল ব্যাটে লেগেছে কিনা। সেখানে যেমন কোনও প্রমাণ মেলেনি তেমনই স্নিকোয় যাচাই করা হয়। তাতেও পাওয়া গেল না অকাট্য প্রমাণ । ফলে যশস্বীকে নট-আউট ঘোষণা করা উচিত ছিল তৃতীয় আম্পায়ারের। উল্টো কোন যুক্তিতে তিনি আউট দিলেন! নেপথ্যে কী বাংলাদেশ-ভারত সাম্প্রতিক পরিস্থিতি কাজ করল।

বাংলাদেশের তৃতীয় আম্পায়ার সরফদৌল্লাহ সৈকতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। নেটিজেনরা তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে। বাংলাদেশের আম্পায়ার হওয়ার জন্যই ভারতের বিরুদ্ধে এমন অনায্য ভাবে আউট দেওয়ার অভিযোগও তুলেছেন অনেকে।


সব মিলিয়ে ভারত বাংলাদেশ তিক্ত সম্পর্কের মধ্যেই নতুন মাত্রা যোগ করলেন তৃতীয় আম্পায়ার সরফদৌল্লাহ সৈকত।এমনকি প্রাক্তন ভারত অধিনায়ক সনীল গাভাসকর বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে।
গাভাসকর বলেন, বলেন, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত আম্পায়ারদের। এটা পুরোপুরি নট আউট। আউটের স্বপক্ষে কোনও পর্যাপ্ত প্রমাণ নেই। অকাট্য প্রমাণ যখন নেই সেটা নট আউট হিসেবেই গণ্য হবে। আম্পায়ারদের এটা সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+