AUS vs IND: বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের নিরিখে এগিয়ে কারা? জানুন ফলাফল ও গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের মেগা শো বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি আর্কষণ। ১৯৯৬-৯৭ সাল থেকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের নাম দেওয়া হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। অতীতে এই টেস্টে সিরিজের ফলাফল ও গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১৯৯৬-৯৭ সালে প্রথম বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারতীয়। এক ম্যাচের সিরিজে হয়েছিল। সচিন তেন্ডুলকরের নেতৃত্বে একমাত্র ম্যাচে জয় পেয়েছিল ভারতই। সিরিজে সর্বোচ্চ ১৫২ রান করেছিলেন নয়ন মুঙ্গিয়া, সর্বোচ্চ ৯ উইকেট নেন অনিল কুম্বলে। সিরিজের সেরা হন নয়ন মুঙ্গিয়া।

-

১৯৯৭-৯৮ সালে ভারত বর্ডার-গাভাসকর ট্রফিতে জয়লাভ করে। তিন ম্যাচের সিরিজের ফল ছিল ২-১।সচিন সর্বোচ্চ ৪৪৬ রান করে সিরিজের সেরা হন। কুম্বলে ছিলেন সর্বোচ্চ(২৩) উইকেট শিকারী। ১৯৯৯-২০০০ সালে স্টিভ ওয়ার নেতৃত্বে প্রথমবার এই ট্রফি জেতে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ৩-০ ফলে ভারতকে হোয়াইটওয়াশ করে অজিরা। সেই সিরিজে সর্বোচ্চ (৩৭৫) রান করেন সচিন। ম্যাকগ্রা নিয়েছিলেন ১৮ উইকেট। সিরিজের সেরা হন সচিন।

২০০০-০১ সালে ঘরের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত ২-১ ফলে হারায় অজিদের। প্রথম ম্যাচ হেরে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারতীয় দল। ৩২ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছিলেন হরভজন সিং। ম্যাথু হেডেন সর্বাধিক ৫৪৯ রান করেন। ২০০৩-০৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজ ড্র হয়। চার ম্যাচের এই সিরিজে ভারত ও অস্ট্রেলিয়া একটি করে ম্যাচ জেতে। দুটি ম্যাচ ড্র হয়। সিরিজের সেরা হন রাহুল দ্রাবিড়।সর্বোচ্চ (২৪) উইকেট নেন অনিল কুম্বলে।

২০০৪-০৫ সালে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। ৪ ম্যাচের সিরিজে ২-১ জিতে নেয় অজিরা। ৪৪৪ রান করে সিরিজের সেরা হন মার্টিন। অনিল কুম্বলে নেন সর্বোচ্চ ২৭ উইকেট।২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া চার ম্যাচের এই সিরিজ জেতে ২-১ ফলে। সচিন তেন্ডুলকর ৪৯৩ রান করেন, ব্রেট লি ২৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন।

২০০৮-০৯ সালে অনি‌ল কুম্বলের নেতৃত্বে ভারত এই সিরিজ জেতে ২-০ ফলে। গৌতম গম্ভীর সর্বোচ্চ ৪৬৩ রান করেন। ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ঈশান্ত শর্মা।২০১০-১১ সালে ভারত চার ম্যাচের এই সিরিজ ২-০ ফলে জেতে। ৪০৩ রান করে সিরিজ সেরা হন সচিন।

২০১১-১২ সালে অস্ট্রেলিয়া ৪-০ ফলে এই সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে। মাইকেল ক্লার্ক ৬২৬ রান করেন‌। ২০১২-১৩ সালে ভারত ৪-০ ফলে হোয়াইটওয়াশ করে অজিদের। ২৯ উইকেট নিয়ে সিরিজের সেরা হন আর অশ্বিন। ২০১৪-১৫ সালে চার ম্যাচের এই সিরিজ অজিরা ২-০ ফলে জিতে নেয়। ২০১৬-১৭ সালে ভারত ঘরের মাঠে চার ম্যাচের এই সিরিজ ২-১ ফলে জয় পায়। ২৫ উইকেট নিয়ে সিরিজের সেরা হন জাদেজা।

AUS vs IND: ভারতীয় 'এ’ দলের বোলারদের বিরুদ্ধে বিরাটের দুর্বলতা প্রকাশ্যে, চিন্তা বাড়ছে ম্যানেজমেন্টের
২০১৮ সালে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমবার বর্ডার -গাভাসকর ট্রফিতে জেতে। ২-১ ফলে জয় পায় ভারত। ২০২০-২১ সালে ভারত ফের ডনের দেশের গিয়ে সিরিজ জেতে। চার ম্যাচের সিরিজ ভারত ২-১ ফলে জেতে। শেষবার ২০২৩ সালে ভারত ঘরের মাঠে ২-১ ফলে এই সিরিজ জেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+