AUS vs IND: ছোটবেলায় ফিরলেন কোহলি-রাহুল! টেস্ট ম্যাচের মধ্যেই খাবার ভাগ করে খেলেন দুই তারকা ক্রিকেটার
আশঙ্কাকে সত্যি করে ব্রিসবেনে প্রথম দিনেই ভিলেন বৃষ্টি। গাব্বাতে দ্বিতীয় সেশনের খেলা সম্পূর্ণ ভেস্তে গেল বৃষ্টির কারণে। লাঞ্চের পর একটি বলও খেলা হল না বৃষ্টির কারণে। এমনকি চা পানের বিরতির পরও খেলা শুরু করা সম্ভব হয়নি। মাঠের আউটফিল্ড সম্পূর্ণ ভিজে। গাব্বা টেস্টের মাঝেই শৈশবে ফিরে গেলেন ভারতীয় দলের দুই তারকা কেএল রাহুল এবং বিরাট কোহলি।
লাঞ্চের বিরতিতে ভারতীয় শিবিরে ক্যামেরা তাক করতেই দেখা গেল এক অভিনব দৃশ্য। কেএল রাহুল এবং বিরাট কোহলি একই বক্স থেকে খাবার ভাগ করে খাচ্ছেন। অনেকটা স্কুল-কলেজের টিফিন ভাগ করে খাওয়ার মতোই। রাহুল তাঁর খাবার ভাগ করে নিচ্ছে সতীর্থ কোহলির সঙ্গে। কোহলি এবং রাহুলের টিফিন ভাগ নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অনেকে লিখেছেন, রাহুল এবং কোহলি স্কুলের স্মৃতিতে ফিরে গিয়েছেন। অন্য এতজন লিখেছেন, অন্য মায়ের ভাই। তবে রাহুলের বক্স থেকে কী খাবার খেলেন কোহলি সেটা অবশ্য বোঝা যায়নি। তবে দক্ষিণ ভারতীয় খাবার খেতেই পারেন দুই জনে। কারণ রাহুল বেঙ্গালুরুর ভূমিপুত্র আবার কোহলির ২০০৮ সাল থেকে আইপিএলে বেঙ্গালুরু দলের সদস্য। ফলে দুই জনেরই বেঙ্গালুরু যোগ আছে।
মেঘলা আবহাওয়া এবং পিচে ঘাস। গাব্বাতে টস জিতে বোলিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্ত বিধি বাম হয়ে হাজির বৃষ্টি। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামে তার ফলে খানিকটা সময় খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়। কিন্তু লাঞ্চের আগে থেকে যে ব্যাপক বৃষ্টি হয় তাতে খেলা বন্ধ হয়ে গিয়েছে। তবে বৃষ্টির মধ্যেই রাহুল এবং কোহলির খাবার ভাগ করে নেওয়ার দৃশ্য সবার মন জিতে নিয়েছে।
KL Rahul shared his lunch with Virat Kohli 👏.#KLRahul pic.twitter.com/Ev3CgZY8q7
— Mr. Vohra🔱 (@Awwaayush0) December 14, 2024
শেষ বার অস্ট্রেলিয়া সফরে এই গাব্বাতেই দুরন্ত জয় পেয়েছিল ভারত এবং সিরিজও জিতে নয়। এবার গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচ হচ্ছে। ম্যাচের দিনগুলি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।












Click it and Unblock the Notifications