AUS vs IND: পিঙ্ক বল টেস্টের আগে বিরাট ধাক্কা অজি শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন তারকা পেসারই
পারথে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট ব্যবধানে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে পিঙ্ক বলের টেস্ট। অজিরা এই ম্যাচে নামবে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে। কিন্তু পিঙ্ক বল টেস্ট শুরুর আগেই বিরাট ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে।
চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউড। তাঁর পরিবর্তে দলে জায়গা পেলেন দুই পেসার শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট। পারথ টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন জশ হ্যাজলউড। কিন্ত দ্বিতীয় টেস্টে তাঁর মতো পেসারকে বাদ দিয়েই দল সাজাতে হবে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টকে।

প্রসঙ্গত ক্রিকেট অস্ট্রেলিয়া আগের জানিয়েছিল, 'চোট থাকলেও দলের সঙ্গেই থাকবেন হ্যাজলউড। বাকি টেস্টের প্রস্তুতি সারবেন।' তবে দ্বিতীয় টেস্টে জশের বদলে প্রথম একাদশে খেলার সম্ভাবনা স্কট বোলান্ডের। এখনও অবধি দশটি টেস্ট খেলেছেন বোলান্ড। শেষ টেস্ট খেলেছেন গত বছর জুলাইয়ে হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে।
এদিকে, পিঙ্ক বল টেস্টের আগে চোটের সমস্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে অস্ট্রেলিয়া শিবিরে। অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্ট খেলা নিয়ে মিচেল মার্শের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই অলরাউন্ডারেরও হালকা চোট রয়েছে। তাঁর বিকল্প হিসেবে বিউ ওয়েবস্টারকে দলে রেখেছে অজি টিম ম্যানেজমেন্ট।
অ্যাডিলেড মানেই ভারতীয় দলের কাছে আতঙ্কের নাম, কারণ এর আগে এই মাঠে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। এবার কিন্তু সেই অ্যাডিলেডে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারত। কারণ প্রথম ম্যাচেই বিরাট জয় পেয়েছে ভারতীয় দল। যদিও ভারত অনেক দিন পিঙ্ক বলের টেস্ট ম্যাচ খেলেনি।
Champions Trophy: সংক্ষিপ্ত সময়েই সমাপ্ত মিটিং, চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে ফের বৈঠকে বসবে আইসিসি
অ্যাডিলেডে নামার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারত। ২০২২ সালে শেষ পিঙ্ক বলের টেস্ট ঘরের মাঠে খেলেছিল ভারত। বেঙ্গালুরুতে শেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ পিঙ্ক বলের টেস্ট খেলছে ভারতীয় দল দুই বছর আগে। এই ম্যাচে ভারতীয় দলে ফিরতে চলেছেন রোহিত শর্মা, যদিও শুভমান গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications